বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মাদকবিরোধী অভিযানে রাজধানীতে গ্রেপ্তার ৯৬

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ৩ জুন, ২০১৮
  • ১৪৪ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ- 

রাজধানীতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক সেবন ও বিক্রির অভিযোগে ৯৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ও র‍্যাব সদস্যরা । এ সময় তারা বিভিন্ন ধরনের মাদকদ্রব্য জব্দ করে। আজ রবিবার ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ তাদের গ্রেপ্তার করে।

এ ব্যাপারে জানতে চাইলে সহকারী পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) সুমন কান্তি চৌধুরী গণমাধ্যমকে বলেন, আজ সকাল ৬টা পর্যন্ত ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৭০ জনকে গ্রেপ্তার করে। এ সময় ৫ হাজার ৯৪৭টি ইয়াবা, ১ কেজি ২০২ গ্রাম হেরোইন, ১৯ কেজি ৪০০ গ্রাম গাঁজা, ১০০ বোতল ফেনসিডিল, ১২৫ বোতল দেশি মদ ও ৬২টি ইনজেকশন জব্দ করা হয়।

তিনি আরো বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫৩টি মামলা করা হয়েছে।

অপরদিকে গণমাধ্যমে পাঠানো এক খুদে বার্তায় র‍্যাব-২ জানিয়েছে, রাজধানীর তেজগাঁও এবং মোহাম্মদপুর এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ২৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451