মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ফজলুর রহমান পটলকে ৫ দফা জানাযা শেষে লালপুরে দাফন করা হবে

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ১৪ আগস্ট, ২০১৬
  • ৩১৪ বার পড়া হয়েছে

 

 

মোঃ আশিকুর রহমান(টুটুল),নাটোর জেলা প্রতিনিধি,

বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ফজলুর রহমান পটলের মরদেহ দেশে এসেছে। ৫ দফা জানাযা শেষে রোববার বিকেলে লালপুরের গৌরীপুরে পারিবারিক কবরা¯’ানে তাকে দাফন করা হবে।

মরহুমের মেয়ে সুপ্রীম কোর্টের আইনজীবি ফারজানা শারমিন পুতুল জানান, শনিবার দুপুরে কলকাতা থেকে তার বাবার লাশ ঢাকায় আসে। শনিবার রাতে বাদ এশা ঢাকার রামপুরার বনশ্রীর বাসভবনে প্রথম জানাযা অনুষ্ঠিত হয়। রেবাবার সকাল ১০টায় পল্টন বিএনপির দলীয় কার্যালয়ে দ্বিতীয় ও সকাল ১১টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তৃতীয় জানাজা অনুষ্ঠিত হবে। এরপর হেলিকপ্টর যোগে মরদেহ নেওয়া হবে বাগাতিপাড়ায়। বাদ জোহর বাগাতিপাড়া পাইলট হাইস্কুল মাঠে চতুর্থ এবং বাদ আছর লালপুরের গৌরীপুর উ”চ বিদ্যালয় ও কলেজ মাঠে পঞ্চম জানাজা অনুষ্ঠিত হবে। পঞ্চম জানাজা শেষে পারিবারিক কবর¯’ানে বাবা-মা’র কবরের পাশে তাঁকে দাফন করা হবে।

বিএনপির এ নেতা কিডনি-ডায়াবেটিসসহ নানা জটিল রোগে ভুগছিলেন। গত ১৬ এপ্রিল তিনি চিকিৎসার জন্য কলকাতায় যান। কলকাতার রবীন্দ্রনাথ ঠাকুর কিডনি হাসপাতালে চিকিৎসাধীন অব¯’ায় বৃহস্পতিবার রাতে তিনি মারা যান।
 


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451