শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

‘পাপের প্রকল্প সিনেমা হল’, সৌদি যুবরাজকে আল-কায়েদার নিন্দা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ৩ জুন, ২০১৮
  • ২৬৪ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্কঃ

সিনেমা হল ও রেসলিংয়ের মতো ‘পাপপূর্ণ প্রকল্প’ চালুর অভিযোগ এনে সৌদি আরবের যুবরাজ সালমানের নিন্দা করেছে জঙ্গি সংগঠন আল-কায়েদা।

একই সঙ্গে দুর্নীতি এবং নৈতিক অধঃপতনের দ্বার উন্মুক্ত করার অভিযোগ করেছে ইয়েমনভিত্তিক জঙ্গিগোষ্ঠীটি।

আল-কায়েদা বলছে, রক্ষণশীল রাজ্যকে (সৌদি আরব) উদারনৈতিক করতে যুবরাজ সালমানের চেষ্টা ‘পাপপূর্ণ প্রকল্প’।

আল-কায়েদা অ্যারাবিয়ান পেনিনসুলা (একিউএপি) এক বিবৃতিতে আরো বলে, ‘(মোহাম্মদ সালমানের) নতুন যুগে মসজিদের বদলে সিনেমা হল এসেছে।’

বছরখানেক আগে বাদশাহ সালমান তাঁর ছেলে মোহাম্মদ বিন সালমানকে যুবরাজ উপাধি দেন। এর পর থেকে সৌদি সমাজে নানা পরিবর্তনের সূচনা করেন তিনি।

সৌদি আরবে সিনেমা হল চালু হয়েছে। দীর্ঘদিন ধরে বন্ধ থাকা নারীদের গাড়ি চালানোয় অনুমতি কার্যকর হচ্ছে আগামী মাসে। নারীরা ফুটবল স্টেডিয়ামে গিয়ে খেলা দেখার অনুমতি পেয়েছেন। এ ছাড়া গত এপ্রিলে সৌদির জেদ্দায় হয়ে গেল ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্টের মতো বড় অনুষ্ঠান।

রেসলিং প্রসঙ্গে আল-কায়েদা বলে, ‘প্রতি রাতেই গানের কনসার্ট, চলচ্চিত্র ও সার্কাস প্রদর্শনী হচ্ছে। কিন্তু দুর্নীতিবাজরা এতে থেমে নেই।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451