বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বেনাপোল বন্দরে ট্রাক টার্মিনালে অগ্নিকাণ্ড

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ৩ জুন, ২০১৮
  • ২৬৯ বার পড়া হয়েছে

বেনাপোল প্রিতিনিধি :

বেনাপোল বন্দরে ট্রাক টার্মিনালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ১০ কোটি টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। সর্বশেষ খবর অনুযায়ী আগুন নিয়ন্ত্রণে এসেছে।

আজ রবিবার ভোরে ট্রাক টার্মিনালে থাকা আমদানি করা পণ্যবোঝাই একটি ভারতীয় ট্রাকে আগুন লাগে। এরপর আগুন ছড়িয়ে পড়ে অন্য ট্রাকে। এতে আমদানি পণ্য তুলা, সুতা, কাগজ, মোটরসাইকেলসহ বিভিন্ন পণ্য পুড়ে যায়।

জানা গেছে, নিয়মবহির্ভূতভাবে ভারত থেকে আমদানি করা বিভিন্ন যানবাহনের চেসিস ও তৈরি মোটরসাইকেল রাখা হয় টার্মিনালের অভ্যন্তরে। আর এক পাশে রাখা ছিল অ্যাসিড জাতীয় পদার্থ। রাত সাড়ে ৩টার দিকে হঠাৎ করে অ্যাসিডের ড্রাম বিস্ফোরিত হয়ে পাশের একটি পণ্যবোঝাই ট্রাকে পড়লে আগুনের সূত্রপাত ঘটে।

বেনাপোল স্থলবন্দরের পরিচালক আমিনুল ইসলাম জানান, আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের বিভিন্ন ইউনিট কাজ করছে। ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুনের সূত্রপাত সম্পর্কে এখনই বলা যাচ্ছে না।

ফায়ার সার্ভিস বেনাপোলের স্টেশন ইনচার্জ তৌফিকুর রহমান সাংবাদিকদের জানান, রবিবার ভোর ৪টায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস বেনাপোল স্টেশনের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে আরো ২টি ইউনিট যোগ দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451