শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধীতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ২ জুন, ২০১৮
  • ২৮৭ বার পড়া হয়েছে

এম শিমুল খান, গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের
টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধীতে
শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় ছোট বোন
শেখ রেহানাকে সাথে নিয়ে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন
এবং বিশেষ মোনাজাত করেন। পরে ৩ বাহিনীর একটি চৌকষ দল
প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করেন। মাজার জিয়ারত শেষে
তিনি বঙ্গবন্ধু ভবনে প্রবেশ করেন। পরে দুঃস্থ শিশুদের মাঝে ঈদ শুভেচ্ছা
উপহার বিতরন করেন তিনি।
শনিবার সকাল ১০টা ৫০ মিনিটে টুঙ্গিপাড়া পৌঁছে বেলা ১১ টার
দিকে জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধী সৌধ বেদীতে পুষ্পস্তবক অর্পণ
করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে তিনি
ছোট বোন শেখ রেহানাকে সাথে নিয়ে বঙ্গবন্ধু ও পরিবারের নিহত
সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ
মোনাজাতে অংশ নেন।
শ্রদ্ধা নিবেদন শেষে শেখ রাসেল দুঃস্থ শিশু প্রশিক্ষণ ও পূণর্বাসন
কেন্দ্রের তিন’শ দু:স্থ শিশুর মাঝে ঈদ শুভেচ্ছা উপহার প্রদান করেন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় গোপালগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান ও
জেলা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী এমদাদুল হক, সাধারণ সম্পাদক
মাহাবুব আলী খান, বঙ্গবন্ধু পরিবারের সদস্য শেখ সালাউদ্দিন জুয়েলসহ
অন্যান্যরা উপিস্থিত ছিলেন।
এর আগে সকাল ১০ টায় হেলিকপ্টার যোগে ঢাকা থেকে গোপালগঞ্জের
টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেলা পৌনে
এগারোটায় টুঙ্গিপাড়া হেলিপ্যাডে পৌঁছালে আওয়ামী লীগ
নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। পরে দুপুর ১টা ৫০
মিনিটে ঢাকার উদ্যেশ্যে টুঙ্গিপাড়া ত্যাগ করেন প্রধানমন্ত্রী শেখ
হাসিনা।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451