শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

চাঁদপুরে নিজ বাড়িতে আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটওয়ারীর ইফতার বিতরন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ১ জুন, ২০১৮
  • ৩২০ বার পড়া হয়েছে

মাসুদ হোসেন, চাঁদপুর :
বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. মোহাম্মদ
জাবেদ পাটোয়ারী চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর
ইউনিয়নের মান্দারি গ্রামের নিজ বাড়িতে তাঁর মরহুম বাবা-
মায়ের করব জিয়ারত এবং মিলাদ অনুষ্ঠান ও ইফতার মাহফিলের
আয়োজন করেন।
তিনি বৃহষ্পতিবার (৩১ মে) নিজ বাড়ির মসজিদে আছরের
নামাজ আদায় করেন এবং নামাজ পরবর্তী মিলাদ মাহফিলে
এলাকাবাসীর কাছে দোয়া চেয়ে ড. মোহাম্মদ জাবেদ
পাটওয়ারী প্রতি বছরের ন্যায় এবছরও প্রায় এগারো’শ মানুষের
মাঝে নিজ হাতে ইফতার বিতরন করেন। এসময় অনুষ্ঠানে আগত
সকল অতিথি ও এলাকাবাসীর খোঁজ খবর নেন।
মিলাদ পরবর্তী ইফতার বিতরণ পূর্বে স্থানীয় ব্যক্তিবর্গ,
রাজনৈতিক ব্যক্তিবর্গ ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীর সাথে
শুভেচ্ছা বিনিময় করেন। ঐতিহ্যবাহী শামছুল উলুম মহামায়া
মাদ্রাসার মুহাদ্দিস হযরত মাওলানা মুজাম্মিল হক এর মিলাদ ও
দোয়া পরিচালনায় অনুষ্ঠানে কয়েকশ এলাকাবাসী, শিশু ও স্থানীয়
গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ
উপস্থিত ছিলেন। পরে সন্ধ্যা ৬টায় চাঁদপুর জেলা পুলিশের
আয়োজনে পবিত্র মাহে রমজান উপলক্ষে জেলা পুলিশ লাইনসে
ইফতার ও দোয়ার মাহফিলে অংশ গ্রহনের উদ্দেশ্যে রওনা দিয়ে জেলা
পুলিশের ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে যোগদান
করেন।

 

 


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451