সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

কুড়িগ্রামের ফুলবাড়ীতে স্কুল সরকারী হওয়ায় র‌্যালী, আলোচনা ও দোয়া ইফতার মাহফিল

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ১ জুন, ২০১৮
  • ৩২৩ বার পড়া হয়েছে

 

সাইফুর রহমান শামীম,কুড়িগ্রাম প্রতিনিধি ঃ
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার প্রানকেন্দ্রে অবস্থিত প্রাচীন ও ঐতিহ্যবাহী
ফুলবাড়ী জছি মিঞা মডেল উচ্চ বিদ্যালয় সরকারীকরণের গেজেট প্রকাশ করায়
মাননীয় প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রীসহ সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়ে আনন্দ
র‌্যালী বের করেছে প্রতিষ্ঠানটির শিক্ষার্থী, শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্য
বৃন্দ। বৃহস্পতিবার সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গন হতে র‌্যালী বের হয়ে উপজেলা
সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। র‌্যালীতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবেদ
আলী খন্দকার, ম্যানেজিং কমিটির সভাপতি ও ফুলবাড়ী সদর ইউপি চেয়ারম্যান
হারুন অর রশিদ, অভিভাবক সদস্য, শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী ও সূধীবৃন্দ উপস্থিত
ছিলেন। পরে বিকালে আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান
অতিথি ছিলেন কুড়িগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো.জাফর আলী। এ
সময় ফুলবাড়ী উপজেলা আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান শেখ, সাধারণ
সম্পাদক গোলাম রব্বানী সরকার, উপজেলা যুবলীগ সভাপতি আশরাফুল আলম বুলবুল,
সাঃ সম্পাদক আবুবক্কর সিদ্দিক মিলন প্রমূখ বক্তব্য রাখেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451