শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

কাঁধের ব্যথা ও মুক্তির উপায়

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ১ জুন, ২০১৮
  • ৩৩৯ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ- 

সুস্থ থাকার জন্য শরীরের প্রতিটি অঙ্গেরই সুস্থতা প্রয়োজন। যেকোনো একটি অঙ্গের ব্যথায় দেখা যায় সব আনন্দই মাটি হয়ে যাচ্ছে। অনেকেই প্রায় কাঁধের ব্যথায় ভোগেন। বিশেষ করে পুরুষদের মধ্যে এ রোগটি বেশি দেখা যায়। বিশেষজ্ঞদের মতে এর কারণ ‘মিরর মাসল সিনড্রোম’। এতে যেসব মাংসপেশি সামনে থেকে দেখা যায় সেগুলোরই বেশি ব্যবহার হয়। একই সঙ্গে পেছনের অনেক মাংসপেশির ব্যবহার কমে যায়। এতে মাংসপেশির ভারসাম্য নষ্ট হয়ে কাঁধে ব্যথা শুরু হয়।

জিমে আবার শরীরের ওপরের অংশের মাংসপেশির চর্চার জন্য ‘পুশ’ জাতীয় ব্যায়াম করা হয়। কিন্তু তা কাঁধের ব্যথা কমানোর জন্য যথেষ্ট নয়। তাই শুধু পুশ জাতীয় ব্যায়াম যথেষ্ট নয়, এ জন্য পুল জাতীয় ব্যায়ামও দরকার। তবে সবার আগে নিশ্চিত হতে হবে কাঁধের ভারসাম্য নষ্ট হয়েছে কি না। খুব সহজেই এ পরীক্ষা নিজে নিজেই করা যায়। এর জন্য দরকার দুটি পেনসিল বা কলম। একে আমরা পেনসিল টেস্টও বলতে পারি। দুই হাতের মুঠোয় দুটি পেনসিল বা কলম নিয়ে হাত দুটি সোজা নিচের দিকে ঝুলিয়ে দিতে হবে। হয়ে গেল টেস্ট। তবে খেয়াল রাখতে হবে, যেন মুঠো খুব শক্ত না হয়। এবার হাতের দিকে খেয়াল করুন। দুই হাতের পেনসিল কি সোজা বাইরের দিকে মুখ করে আছে? যদি থাকে তাহলেই আপনার কাঁধ ঠিক আছে। মাংসপেশির ভারসাম্য ঠিক আছে। যদি দেখা যায় দুই হাতের পেনসিল ভেতরের দিকে কিছুটা বেঁকে আছে তাহলে কাঁধের ভারসাম্য কিছুটা নষ্ট হয়েছে। পেনসিল যদি একে অপরের দিকে মুখ করে থাকে তাহলে যথেষ্ট চিন্তার আছে। কেননা আপনার কাঁধের ভারসাম্যে যথেষ্ট সমস্যা আছে। এ ক্ষেত্রে আপনার কাঁধের ব্যথা শুরু হতে পারে। যদি আপনি ওজন তোলা বা কাঁধের মাংসপেশি বেশি ব্যবহৃত হয় এমন কাজ করেন তাহলে এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন। (আগামী সংখ্যায় শেষ)

সুত্র, কালেরকন্ঠ


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451