বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

রাজধানীর মতিঝিলে এসি বিস্ফোরণে দগ্ধ ৩

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ১ জুন, ২০১৮
  • ২০০ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ- 

রাজধানীর মতিঝিলে ওয়ান্ডারার্স ক্লাব মার্কেটের নিচে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) ঠিক করার সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনজন দগ্ধ হয়েছেন।

আজ শুক্রবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

আহত হয়েছেন রমজান আলী (২১), সাব্বির হোসেন (১৯), আমিনুল ইসলাম (২১)। আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতদের সহকর্মী হৃদয় হোসেন জানান, তাঁরা মতিঝিল ওয়ান্ডারার্স ক্লাবের মার্কেটের নিচে জান্নাত রেফ্রিজারেটরের দোকানে কাজ করেন। আজ সকালে একটি এসি ঠিক করার সময় হঠাৎ বিস্ফোরিত হয়। এ সময় তিনজন দগ্ধ হন।

ঢামেক হাসপাতাল পুলিশের উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বলেন, ‘এসি বিস্ফোরণে তিনজন দগ্ধ হয়ে হাসপাতালে এসেছেন। তাঁদের শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। তিনজনের মধ্যে রমজানের আঘাত বেশি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451