রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ঈদের আগে ও পরে কিছুদিন উন্নয়নকাজ বন্ধ রাখার আহ্বান

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩১ মে, ২০১৮
  • ৪৭২ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ 

ঈদের আগে ও পরে কিছুদিন নগরের উন্নয়নকাজ বন্ধ রাখার আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। টানাবৃষ্টি ও চলমান উন্নয়ন কাজে সৃষ্ট যানজট-জনদুর্ভোগ বেড়ে যাচ্ছে বলে সংশ্লিষ্ট সকল দপ্তরগুলোকে তিনি এই অনুরোধ করেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে এক ফেসবুক পোস্টে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এই অনুরোধ জানান।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, ঢাকা মহানগরীর বিভিন্ন স্থানে সড়কে নগর উন্নয়ন সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার খোঁড়াখুড়ি চলছে। ঈদকে সামনে রেখে এসব কাজ জনভোগান্তি সৃষ্টি করছে। বৃষ্টিবিঘ্নিত হওয়ায় কাঁদামাটিতে পথচারিদের চলাচলেও কষ্ট হচ্ছে। সড়কের লেন কমে যাওয়ায় সৃষ্টি হচ্ছে যানজট। তাই, এ সময়ে ঢাকা ট্রান্সপোর্ট কো-অর্ডিনেশন অথরিটি-ডিটিসিএ’র চেয়ারম্যান হিসেবে আমি ওয়াসা, ডেসাসহ নগরে উন্নয়ন কাজের সাথে সংশ্লিষ্ট সকল দপ্তরকে ঈদের আগে-পরে কিছুদিন কাজ বন্ধ রাখার জন্য অনুরোধ করছি।

সড়কে যাত্রীদের আগ্রহ নেই। পত্রিকাগুলোতে প্রকাশিত এমন রিপোর্টের জবাবে ওবায়দুল কাদের বলেন, এদিকে ঈদ উপলক্ষে পরিবহনের আগাম টিকেট বিক্রি শুরু হয়েছে।আজ কোনো কোনো দৈনিকে ছাপা হয়েছে যাত্রীদের সড়কে আগ্রহ কম। আবার বেশির ভাগ কাগজে রিপোর্ট বেরিয়েছে উপচে পড়া ভিড়, টিকেটের সঙ্কট। প্রশ্ন হচ্ছে আগ্রহ কম হলে উপচে পড়া ভিড় কেন?


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451