মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ডিমলায় ৯ জুয়ারী আটক

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ৩০ মে, ২০১৮
  • ৩০৫ বার পড়া হয়েছে

 

মহিনুল ইসলাম সুজন,ক্রাইম রিপোর্টার নীলফামারী ॥ নীলফামারীর
ডিমলায় ৯জন জুয়ারীকে আটক করেছে ডিমলা থানা পুলিশ।
আটককৃতদের বুধবার(৩০শে মে) দুপুরে আদালতে প্রেরন করা হয়।
পুলিশ সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ৯টার
সময় ডিমলা থানার ওসি (তদন্ত) সোহেল রানা জনির নেতৃত্বে এসআই
ইমাদ উদ্দিন মোহাম্মদ ফারুক ফিরোজ, এসআই মাসুদ মিয়া,
এসআই শাহ সুলতান, এএসআই মোস্তফা, এএসআই জহুরুল ইসলাম
সহ সঙ্গীয়ফোর্স উপজেলার খগাখড়িবাড়ী ইউনিয়নের টুনিরহাট
বাজার সংলগ্ন পরিত্যক্ত একটি ঘরে অভিযান চালিয়ে জুয়া খেলার সময়
পূর্ব ছাতনাই ইউনিয়নের ছাতনাই কলোনী গ্রামের নুর হোসেনের
পুত্র আনোয়ারুল ইসলাম (৪০), মশর উদ্দিনের পুত্র হাসান আলী (৪৫),
খগাখড়িবাড়ী ইউনিয়নের দোহলপাড়া গ্রামের ভুবেনন্দ্র নাথের পুত্র
বিজয় চন্দ্র রায় (৫৭), বন্দর খাড়বাড়ী গ্রামের কালটু মামুদের পুত্র বাবুল
হোসেন (৪২), একই এলাকার নুরল হুদার পুত্র আসাদুজ্জামান (৪০), মনছের
উদ্দিনের পুত্র বাবুল হোসেন (৫২), আফজাল হোসেনের পুত্র রতন (৩৩),
ছইমুদ্দিনের পুত্র অলিয়ার রহমান (৫০), বালাপাড়া ইউনিয়নের ছাতনাই
বালাপাড়া গ্রামের মুকিমুদ্দিনের পুত্র মাতোয়ার রহমান (৫০)কে আটক
করেন। এ সময় তাদের নিকট জুয়া খেলার বিভিন্ন উপকরন, নগত ২৭শত
টাকা উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে আটককৃতদের
বিরুদ্ধে জুয়া আইনে একটি মামলা দায়ের করেছেন। যার মামলা নং-২৬,
তারিখ ২৯/৫/২০১৮ইং ।
ডিমলা থানার ওসি মফিজ উদ্দিন শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন
,চলমান মাদক বিরোধী অভিযান চলাকালীন সময়ে গোপন সংবাদের
ভিত্তিতে উক্ত ইউনিয়নের পরিষদ ভবনের পাশের একটি ঘর থেকে ৯জনকে
জুয়া খেলার সময় আটক করে আজ দুপুরে আদালতে প্রেরন করা হয় ।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451