সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

মাশরাফি-সাকিব নির্বাচন করতে পারেন, ইঙ্গিত পরিকল্পনামন্ত্রীর

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ২৯ মে, ২০১৮
  • ২৬৬ বার পড়া হয়েছে

পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা আগামী সংসদ নির্বাচন করতে পারেন। তিনি নির্বাচন করলে আপনারা তাকে ভোট দেবেন। সাকিবও (সাকিব আল হাসান) নির্বাচন করতে পারেন।

মঙ্গলবার ঢাকার শেরেবাংলা নগরে একনেকের সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এদিন ফরিদপুরের মধুখালী থেকে কামারখালী হয়ে মাগুরা পর্যন্ত ব্রডগেজ রেললাইন প্রকল্প একনেকে পাশ হয়। এ প্রকল্পের বিষয়ে জানাতে গিয়ে নির্বাচনে মাশরাফি ও সাকিবের প্রার্থী হওয়ার প্রসঙ্গে কথা বলেন পরিকল্পনামন্ত্রী।

মাশরাফি কোন দল থেকে নির্বাচন করবেন- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বিসিবি ও আইসিসির সাবেক সভাপতি মুস্তফা কামাল বলেন, ‘তিনি (মাশরাফি) ভালো মানুষ। নিজস্ব সিদ্ধান্তে চলেন। তিনি যে কোনো দল থেকে নির্বাচন করতে পারেন। বিএনপি থেকে করলেও আপনারা তাকে ভোট দেবেন।’

মুস্তফা কামাল বিপিএলের দল কুমিল্লা ভিক্টোরিয়ানসের মালিক। বিপিএলে মাশরাফি কুমিল্লা দলে খেলেন।

রসিকতা করে মুস্তফা কামাল বলেন, ‘আমার দলে খেলে মাশরাফি প্রথম বছর আমাকে চ্যাম্পিয়ন করেছে, পরের বছর লাড্ডু দিয়েছে।’

‘মাশরাফি ওই সময় অন্যের দ্বারা প্রভাবিত হয়েছিলেন। ফলে আমার কথা তেমন শুনতেন না’- বলেন পরিকল্পনামন্ত্রী।

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত খেলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। সেক্ষেত্রে তিনি এ বছর নির্বাচন করবেন কিনা- এমন প্রশ্নে মুস্তফা কামাল বলেন, ‘আমিও তো খেলার সঙ্গে রয়েছি, নির্বাচনও করেছি।’

দীর্ঘদিন ধরে নিজ এলাকা নড়াইলে জনকল্যাণমূলক কাজ করে যাচ্ছেন মাশরাফি। বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য গত বছর তিনি ‘নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন’ নামে একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন।

পরিকল্পনামন্ত্রীর বক্তব্যের বিষয়ে মাশরাফি ও সাকিবের প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

 

স/ক


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451