শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

৩০ জুলাই রাজশাহী সিলেট বরিশাল সিটিতে ভোট

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ২৯ মে, ২০১৮
  • ২২০ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিন ঃ-

রাজশাহী, সিলেট ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের ভোট গ্রহণ ৩০ জুলাই অনুষ্ঠিত হবে।

আজ মঙ্গলবার নির্বাচন কমিশন ভবনে সভা শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে. এম. নুরুল হুদা সাংবাদিকদের এ কথা জানান।

নুরুল হুদা বলেন, এই তিনটি সিটি করপোরেশনের নির্বাচনে প্রার্থিতার জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ২৮ জুন, যাচাই-বাছাইয়ের জন্য ১ ও ২ জুলাই, আপিল নিষ্পত্তির শেষ সময় ৩-৫ জুলাই, মনোনয়ন প্রত্যাহারের জন্য ৯ জুলাই এবং প্রতীক বরাদ্দের দিন ঠিক করা হয়েছে ১০ জুলাই।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘আমরা যে আচরণবিধি করেছি, তার সংশোধন এখনো হয়নি। সংশোধনী না হওয়া পর্যন্ত এটি বলা যাচ্ছে না।’

আইনি জটিলতার বিষয়ে সিইসি বলেন, ‘আমরা স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে চিঠি পেয়েছি। সীমানা সংক্রান্ত আইনগত কোনো জটিলতা নেই।’

খুলনা সিটি করপোরেশন নিয়ে করা এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘খুলনা সিটির ভোট নিয়ে আমরা সন্তুষ্ট। তবে আমরা তদন্ত কমিটি করেছিলাম তারা খুলনা থেকে ঘুরে এসেছে। এর পরে আমরা বিস্তারিত জানাব।’

সিইসিকে করা এক প্রশ্নের উত্তর দেন কমিশনার রফিকুল ইসলাম। তিনি বলেন, ‘আমরা এমপিদের প্রচারণার ব্যাপারে যে সংশোধনী এনেছি, তা পর্যালোচনা করা হচ্ছে। পরে এটি আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের (যাচাই-বাছাই) জন্য পাঠানো হবে। ভোট শেষে আগামী ১৩ জুনের আগে যদি প্রজ্ঞাপন আকারে জারি করতে পারি, তাহলে এই তিন সিটিতে এমপিরা প্রচারণার সুযোগ পাবেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451