শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ঈদে নতুন টাকার নোট পাওয়া যাবে

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ২৮ মে, ২০১৮
  • ৫৩৭ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ- 

প্রতিবছরের মতো এবারও রমজান ঈদ উপলক্ষে গ্রাহকদের নতুন নোট বিনিময়ের সুযোগ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। আগামী ৩ জুন থেকে এই সুযোগ পাবেন গ্রাহকরা।

রোববার কেন্দ্রীয় ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন অফিসের মাধ্যমে জনসাধারণ এবং গ্রাহকদের মাঝে নতুন নোট বিনিময় করা হবে। আগামী ৩ জুন থেকে ১৪ জুন পর্যন্ত (সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন ছাড়া) এই নোট বিনিময় করা হবে।

এছাড়া ঢাকা শহরের বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের শাখা থেকে ১০, ২০, ৫০ ও ১০০ টাকা মূল্যমান পর্যন্ত নতুন নোট বিশেষ ব্যবস্থায় বিনিময় করা হবে। তবে একই ব্যক্তি একাধিকবার নতুন নোট নিতে পারবেন না।

নোট উত্তোলনকালে কেউ ইচ্ছা করলে কাউন্টার থেকে যে কোন মূল্যমানের ধাতব মুদ্রা গ্রহণ করতে পারবেন।

ঢাকায় যেসব ব্যাংকের শাখায় পাওয়া যাবে:

রাজধানীর ন্যাশনাল ব্যাংক যাত্রাবাড়ী শাখা, জনতা ব্যাংক আব্দুল গণি রোড কর্পোরেট শাখা, অগ্রণী ব্যাংক এলিফ্যান্ট রোড শাখা, সিটি ব্যাংক মিরপুর শাখা, সাউথইস্ট ব্যাংক কাওরান বাজার শাখা, সোস্যাল ইসলামী ব্যাংক বসুন্ধরা সিটি (পান্থপথ) শাখা, উত্তরা ব্যাংক এবং চকবাজার শাখা।

এছাড়া সোনালী ব্যাংক রমনা কর্পোরেট শাখা, ঢাকা ব্যাংক উত্তরা শাখা, আইএফআইসি ব্যাংক গুলশান শাখা, রূপালী ব্যাংক মহাখালী শাখা, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক মোহাম্মদপুর শাখা, জনতা ব্যাংক রাজারবাগ শাখা, পূবালী ব্যাংক সদরঘাট শাখা, শাহজালাল ইসলামী ব্যাংক মালিবাগ শাখা, ওয়ান ব্যাংক বাসাবো শাখা, ইসলামী ব্যাংক বাংলাদেশ শ্যামলী শাখা, ডাচ-বাংলা ব্যাংক এসএমই অ্যান্ড এগ্রিকালচার শাখা, দক্ষিণখান, মার্কেন্টাইল ব্যাংক বনানী শাখা এবং ব্যাংক এশিয়া ধানমন্ডি শাখা থেকে নতুন নোট বিনিময় করা হবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451