শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সাভারে এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

তিস্তায় নদীতে ভেসে যাওয়া শিশু মোহনা’র ৩দিনেও সন্ধ্যান মেলেনী!

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ২৬ মে, ২০১৮
  • ২৯১ বার পড়া হয়েছে

 

মহিনুল ইসলাম সুজন ,জেলা প্রতিনিধি নীলফামারী ॥
নীলফামারীর ডিমলায় টেপাখড়িবাড়ি ইউনিয়নের দক্ষিন খড়িবাড়ী এলাকায় তিস্তা
নদীতে ভেসে যাওয়া শিশু মোহনা আক্তার(৯)এর ৩দিনেও কোনো খোঁজ মেলেনী!
আজ শনিবার রাত পর্যন্ত জীবিত বা মৃত অবস্থায় তার কোনো সন্ধ্যান পাওয়া
যায়নি। শিশু মোহনা উক্ত প্রামের মনোয়ার হোসেনের কন্যা ও ব্রাক স্কুলের ৪র্থ
শ্রেনীর ছাত্রী ।
এলাকাবাসী সত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে বাড়ির ধারে তিস্তা নদীতে
খেলতে নেমে নদীর ¯্রােতে ভেসে যায় শিশু মোহনা। তাকে তাৎক্ষনিকভাবে তাকে
উদ্ধারে পরিবারের লোকজনসহ স্থানীয় মাঝিরা নৌকা দিয়ে তল্লাশী চালায়। এতে
তাকে উদ্ধার করা সম্ভব না হলে পরে ডিমলা উপজেলা ফায়ার সার্ভিসের মাধ্যমে
রংপুর বিভাগীয় ফায়ার সার্ভিস হতে দুজন ডুবুরী নিয়ে আসা হয়। তারা
বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার দুপুর পর্যন্ত অনেক চেষ্টা করেও মোহনাকে উদ্ধার
করতে পারেনি। নদীতে উজানের ঢলসহ ¯্রােত বৃদ্ধি পাওয়ায় শিশুটিকে উদ্ধার সম্ভব
হয়নি। এদিকে ৩দিনেও সন্তানের কোনো খোজ না পেয়ে শিশুটির বাবা-মায়ের
আহাজারি যেনো কিছুতেই থামছেনা ।
টেপাখড়িবাড়ী ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম শাহীন ঘটনার সত্যতা নিশ্চিত
করে বলেন, মোহনা পাশ্ববর্তী খগাখড়িবাড়ি ইউনিয়নের দোহলপাড়া গ্রামে তার
নানা বাড়িতে থেকে ব্রাক স্কুলে লেখাপড়া করে। বৃহস্পতিবার সকালে মোহনা
নানার বাড়ি হতে বাবা মা এর বাড়িতে এসে বিকালে বাড়ির পাশে তিস্তা নদীতে
খেলতে গিয়ে নিখোজ হয়ে যায় । সেই থেকে অনেক খোজা-খুজির পর ৩দিন
অতিবাহিত হলেও মোহনার খোজ মিলছেনা ।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451