রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সব সিএনজি স্টেশন রমজানে বিকাল ৩টা-রাত ৯টা বন্ধ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ২৫ মে, ২০১৮
  • ১৯৩ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিনঃ

দেশের সব সিএনজি স্টেশন প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত বন্ধ থাকবে। রমজানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিএনজি স্টেশন বন্ধ রাখা সংক্রান্ত একটি সংশোধিত বিশেষ বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছে বাংলাদেশ তৈল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশন পেট্রোবাংলা। এতে বলা হয়, সরকারি সিদ্ধান্ত মোতাবেক সারাদেশে সিএনজি স্টেশনগুলোকে নির্ধারিত সময়সূচি অনুযায়ী বন্ধ রাখার জন্য অনুরোধ করছে পেট্রোবাংলা।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই সিদ্ধান্ত বাস্তবায়নে কোম্পানিগুলোর ভিজিল্যান্স টিম মনিটরিং করবে এবং সিদ্ধান্ত অমান্যকারী সংশ্লিষ্ট সিএনজি স্টেশনের বিরুদ্ধে বাংলাদেশ গ্যাস আইন, ২০১০ অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। পাশাপাশি বিজ্ঞপ্তিতে গ্রাহক তথা জনসাধারণের এই সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে পেট্রোবাংলা কর্তৃপক্ষ।

এর আগে গত ৩ মে বিদ্যুৎ ভবনে অনুষ্ঠিত এক সভায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, রমজানে সিএনজি ফিলিং স্টেশন বিকেল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত বন্ধ থাকবে। রমজানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করতেই এই ব্যবস্থা নেয়া হচ্ছে। তিনি বলেন, সিএনজি ফিলিং স্টেশন বন্ধ থাকলে বিদ্যুৎকেন্দ্রে গ্যাস সরবরাহ এবং বিদ্যুতের উৎপাদন বাড়বে। দেশের বিভিন্ন জায়গায় লোডশেডিংয়ের অভিযোগ থাকলেও রমজানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পাওয়া যাবে। এই মাসে আরও ১ হাজার মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451