রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

খালেদা জিয়ার জামিন শুনানি বৃহস্পতিবার পর্যন্ত মুলতবি

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ২৩ মে, ২০১৮
  • ২৯৮ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ 

কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে করা হত্যার উদ্দেশ্যে নাশকতার সৃষ্টি এবং মানহানির অভিযোগে দায়ের করা দুই মামলার জামিনের আবেদন শুনানি ২৪ মে বৃহস্পতিবার পর্যন্ত মুলতবি করেছেন হাইকোর্ট। বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ বুধবার এ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করছেন খন্দকার মাহবুব হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যার্টনি জেনারেল মাহবুবে আলম।

এর আগে রবিবার কুমিল্লার দুটি ও নড়াইলের একটি মামলায় জামিন আবেদন করেছিলেন খালেদা জিয়ার আইনজীবীরা। মামলা তিনটি সংশ্লিষ্ট বেঞ্চের সোমবারের কার্য তালিকায় ছিল। তবে এখন দুটি মামলায় জামিন শুনানি চলছে। সোমবার শুনানি করতে চাইলে অ্যাটর্নি জেনারেল প্রস্তুতির জন্য সময় চান। এরপর আদালত কুমিল্লার দুই মামলার শুনানির জন্য মঙ্গলবার দুপুর আড়াইটার সময় নির্ধারণ করেন। নির্ধারিত দিনে শুনানি শেষ না হওয়ায় বুধবার আবারও শুনানির দিন ধার্য করেন আদালত।

উল্লেখ্য, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির অভিযোগে করা মামলায় সাবেক এ প্রধানমন্ত্রীকে গত ৮ ফেব্রুয়ারি ৫ বছরের কারাদণ্ড দেন বিচারিক আদালত। সেই থেকে তিনি পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের পুরান কেন্দ্রীয় কারাগারে রয়েছেন। ওই মামলায় আপিলের পর খালেদা জিয়াকে চার মাসের জামিন দিয়েছিলেন হাইকোর্ট। যেটি গত বৃহস্পতিবার বহাল রেখেছেন আপিল বিভাগ। আইনজীবীরা জানান, খালেদার বিরুদ্ধে অন্তত আরও ছয়টি মামলা গ্রেপ্তার দেখানো রয়েছে। তাকে কারাগার থেকে মুক্তি পেতে ওই সব মামলায় জামিন পেতে হবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451