শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সাভারে এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

লালমনিরহাটে বন্দুক যুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ২৩ মে, ২০১৮
  • ২৯৭ বার পড়া হয়েছে

 

হাসান মাহমুদ
লালমনিরহাট প্রতিনিধি ঃ
লালমনিরহাট সদর উপজেলায় পুলিশের সাথে বন্দুক যুদ্ধে এশার
আলী(৩৫) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। আর এ সময়
দুই পুলিশ সদস্য আহত হয়েছে। মরদেহটি বর্তমান লালমনিরহাট
সদর হাসপাতাল মর্গে রয়েছে।
বুধবার ভোরে সদর উপজেলার ধরলার চরাঞ্চল এলাকায় এ বন্দুক
যুদ্ধের ঘটনাটি ঘটেছে।
নিহত এশার আলী লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট
ইউনিয়নের এন্তাজ আলীর ছেলে।
আহত পুলিশ সদস্যরা হলেন, লালমনিরহাট সদর থানার উপ-
পরিদর্শক (এসআই) আসাদুল ইসলাম ও কনস্টেবল আবুল কালাম।
এ বিষয়ে লালমনিরহাট পুলিশ সুপার এসএম রশিদুল হক
ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে
বুধবার ভোরে ধরলা চরাঞ্চল এলাকায় পুলিশ অভিযান চালায়। এ সময়
মাদক ব্যাবসায়ীরা পুলিশের ওপর হামলা করে। পরিস্থিতি বেগতিক
দেখে পুলিশও গুলি চালায়। আর এশার আলী নামে এক মাদক
ব্যাবসায়ী পুলিশের গুলিতে নিহত হয়। এ সময় দুই পুলিশ সদস্যও
আহত হয়। মাদক ব্যাবসায়ীর মরদেহটি বর্তমান লালমনিরহাট সদর
হাসপাতাল মর্গে রয়েছে। আর ঘটনাস্থল থেকে ২০ কেজি
গাঁজা, ৫০ বোতল ফেনসিডিল, গুলির খোসা ও ছয়টি রামদা
উদ্ধার করা হয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451