শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সেই মুক্তামণিকে বাঁচানো গেল না

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ২৩ মে, ২০১৮
  • ২৮৩ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিন ডেস্ক ঃ 

বিরল রোগ হেমানজিওমায় আক্রান্ত সাতক্ষীরার শিশু মুক্তামনি মারা গেছে। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বুধবার সকালে না ফেরার দেশে চলে যায় সে।

মুক্তামনির নানা ফকির আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আজ বুধবার  সকাল সাড়ে ৮টার দিকে সদর উপজেলার কামারবায়সা গ্রামে অবস্থিত নিজ বাড়িতে মারা গেছে মুক্তামনি।’

২০১৭ সালের জুলাই মাসে মুক্তামনিকে নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর শিশুটির চিকিৎসার দায়িত্ব নেন স্বাস্থ্য, শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের সচিব মো. সিরাজুল ইসলাম। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তামনির চিকিৎসার ব্যয়ভার বহনের দায়িত্ব নেন।

মুক্তামনির চিকিৎসার জন্য মেডিক্যাল বোর্ড গঠনসহ সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের সঙ্গেও যোগাযোগ করে ঢাকা মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। দীর্ঘ ছয় মাস চিকিৎসার পর হাতের অবস্থা কিছুটা ভালো হলে তাকে এক মাসের জন্য গ্রামের বাড়িতে আসার অনুমতি দেওয়া হয়। বাড়িতে ফেরার পর আর ঢাকায় নেওয়া হয়নি তাকে। তবে চিকিৎসকের পরামর্শে সেখানেই তার চিকিৎসা চলছিল।

বাড়ি ফিরে যাওয়ার পর গত সপ্তাহে শারীরিক অবস্থার অবনতি হয় মুক্তার। তার অস্ত্রপচার করা সেই ডান হাতটি ফের ফুলে যায়। কিছু জায়গায় ফুলে গিয়ে ফেটে যায়। আবারো আগের মতো জন্মাতে থাকে পোকা। অস্ত্রোপচার করা স্থানে ফুটো হয়ে রক্ত ঝরতে থাকে।

এরই মধ্যে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে এবং দেশের মানুষের ভালোবাসার মায়া কাটিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ল মুক্তামনি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451