রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নরসিংদীর পলাশে ‘বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী’ নিহত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ২১ মে, ২০১৮
  • ১৪৬ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিন ডটকম ঃ- 

নরসিংদীতে পলাশে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ইমান আলী (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ সোমবার ভোর ৫টার দিকে উপজেলার ঘোড়াশাল খালিশারটেক এলাকায় এ কথিত বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

র‍্যাবের দাবি, নিহত ইমান আলী নরসিংদীর শীর্ষ মাদক ব্যবসায়ী ও নিয়ন্ত্রক। বন্দুকযুদ্ধের পর ইমান আলীর কাছ থেকে একটি বিদেশি পিস্তলসহ বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় র‌্যাবের দুই সদস্য আহত হয়েছেন বলেও দাবি করা হয়েছে র‍্যাবের পক্ষ থেকে।

র‌্যাব ১১ এর কম্পানি কমান্ডার মো. জসিম উদ্দিনের ভাষ্যমতে, ইমান আলী ঘোড়াশালের খালিশারটেক এলাকায় তার বাড়ির পাশে ইয়াবার চালান আদান প্রদান করছেন- এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় ইমান আলীর সঙ্গে তার দুই সহযোগী ছিলেন।

র‌্যাবের উপস্থিতি টের পেয়ে তারা এলোপাতাড়ি গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করে। পরে র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে। এ সময় ইমান আলী গুলিবিদ্ধ হন। আর বাকি দুজন পালিয়ে যান। গুরুতর আহত অবস্থায় ইমান আলীকে নরসিংদী সদর  হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

র‌্যাব ১১ এর কম্পানি কমান্ডার বলেন, ইমান আলীর বাড়ি নরসিংদী সদর উপজেলার নাগরিয়া কান্দি গ্রামে। তার মায়ের নাম মমতাজ বেগম। বাবার নাম মিলন মিয়া (সৎ বাবা)। তবে তার আসল বাবার নাম জানা যায়নি। তার মা মমতাজ বেগমের একাধিক বিয়ে হওয়ার সুবাধে নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল খালিশকাটেক এলাকার মিলন মিয়ার (সৎ বাবা) বাড়িতেও তিনি  দীর্ঘদিন অবস্থান করেছিলেন। তিনি নাগরিয়াকান্দি ও খালিশকাটেক দুই এলাকারই পরিচয় দিয়ে থাকেন। বর্তমানে তাঁর মা মমতাজ বেগম ওরফে বুড়ি খালিশকাটেক এলাকায় থাকেন। তিনিও মাদক ব্যবসার সঙ্গে জড়িত।  আর ইমান আলী তাঁর স্ত্রী পারভীন বেগমকে নিয়ে নাগরিয়াকান্দি এলাকায় বসবাস করেন। তাঁর শ্বশুরবাড়িও নাগরিয়াকান্দি এলাকায়।

কম্পানি কমান্ডার মো. জসিম উদ্দিন বলেন, ‘ইমান আলী শুধু মাদক ব্যবসায়ী ছিলেন না, তিনি জেলার মাদক নিয়ন্ত্রক ছিলেন। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন এলাকায় হত্যা, বিস্ফোরক, অস্ত্র ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ  আইনে এক ডজন মামলা রয়েছে। তার পুরো পরিবারই মাদক ব্যবসার সঙ্গে জড়িত।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451