বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

যদি গোলাপি ঠোঁট পেতে চান

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১০ মে, ২০১৮
  • ৫৪৯ বার পড়া হয়েছে

ঠোঁট সুন্দর মানেই হাসি সুন্দর। আর গোলাপী ঠোঁটই স্বাস্থ্যকর ঠোঁটের পরিচয়। কিন্তু জানেন কি ঠোঁট কালো হয়ে যাওয়ার জন্য আমাদেরই কিছু খারাপ অভ্যাস দায়ী। জেনে নিন কী সেই অভ্যাস আর দ্রুত তা বদলে ফেলুন।

আর্দ্রতা হারালে ঠোঁট বিবর্ণ হয়ে যায়। ঠোঁটের রং কালো হয়ে যায়। তাই ঠোঁটের আর্দ্রতা সব সময়ই ধরে রাখা উচিত এর জন্য ভাল লিপবাম খুব কাজের হতে পারে। কিন্তু আমরা অনেকেই লিপবাম সঠিক প্রয়োগ করি না। ঠোঁটকে শুষ্ক হতে দিই।

ঠোঁটের ত্বক খুবই পাতলা হওয়ায় দরুণ খুব দ্রুত তা শুষ্ক হয়ে ফেটে যায়। ঠোঁটকে ভালো রাখতে তাই প্রতিনিয়ত মরা কোষ দূর করা দরকার। আমরা কি তা আদৌ করি?

শুধু কি শরীরেদর চামড়াই রোদে পুড়ে যায়? ঠোঁটেও একই ভাবে সানবার্ন হয়। অতি বেগুনি রশ্মি থেকে তাই ঠোঁটকে রক্ষা করা খুব জরুরি। খুব বেশি রোদে ঘোরাঘুরি করবেন না।

প্রতিনিয়ত ধূমপানের অভ্যাসও কালো ঠোঁটের একটা বড় কারণ। সিগারেটের নিকোটিন ঠোঁটে প্রবেশ করে বিবর্ণ করে তোলে ঠোঁটকে।

আমরা যতটা মুখের ত্বকের উপর নজর দিই, তার বিন্দুমাত্রও কিন্তু ঠোঁটের দিকে দিই না। সুন্দর গোলাপি ঠোঁট পেতে এই অভ্যাসও বদলাতে হবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451