শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

‘গোপন বৈঠক’ করার অভিযোগ, বিএনপির ১৭ নেতা আটক

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ২৯ এপ্রিল, ২০১৮
  • ৪৭৭ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ-

রাজধানীর বাংলামোটর থেকে বিএনপির ১৭ নেতাকে আটক করেছে পুলিশ। পুলিশের অভিযোগ আটক নেতারা সরকারের বিরুদ্ধে ‘গোপন বৈঠক’ করছিলেন। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দাবি করেছেন, সাংগঠনিক বিষয় নিয়ে বৈঠক করছিলেন নেতারা।

বার্তা সংস্থা ইউএনবি জানিয়েছে, আজ রোববার বিকেলের দিকে ওই নেতাদের আটক করে পুলিশ। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার মাসুদুর রহমান জানান, বাংলামোটরে রূপায়ণ টাওয়ার থেকে বিকেল সোয়া ৫টার দিকে বিএনপির ১৭ নেতাকে আটক করা হয়। মাসুদুর রহমান জানান, নেতারা ‘সরকারবিরোধী গোপন বৈঠক’ করছিলেন।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ইউএনবিকে জানান, ঢাকা মহানগর দক্ষিণের সিনিয়র সহসভাপতি শামসুল হুদা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাবিবুর রশীদ হাবিব, সহসভাপতি ইউনুস মৃধা, গোলাম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক কে এম জোবায়ের এজাজ, আলমগীর হোসেন, ফারুকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম পটুসহ অন্য নেতাদের আটক করা হয়।

রিজভী জানান, নেতারা সাংগঠনিক বিষয় নিয়ে বৈঠক করছিলেন। তিনি বলেন, ‘দেশের বৃহত্তম রাজনৈতিক দলের নেতাদের বৈঠক করা কোনো অপরাধ নয়। বৈঠক করার জন্য পুলিশ আমাদের নেতাদের আটক করতে পারে না। আমরা এ ঘটনার নিন্দা জানাই।

এদিকে এক বিবৃতির মাধ্যমে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কন্টকমুক্ত করার মাধ্যমে দেশে একদলীয় বাকশালী শাসন সুপ্রতিষ্ঠিত করতেই বিরোধী দলের নেতাকর্মীদের লাগাতার গ্রেপ্তার ও নির্যাতন নিপীড়নকে সর্বব্যাপী করে তুলেছে সরকার। এ নির্যাতন ক্রমাগত তীব্র থেকে তীব্রতর করা হচ্ছে। সরকারের নির্দয়-নিষ্ঠুর আচরণে এটি সুস্পষ্ট যে, তারা জোর করে ক্ষমতা ধরে রাখতে চায়। আর এজন্য গণতন্ত্রকে নিঃশ্বেষ করে ফেলছে। জনবিচ্ছিন্ন হওয়ার কারণে সরকার অমানবিক ও অগণতান্ত্রিক পথে হাঁটছে।’

নেতাদের মুক্তির দাবি জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451