বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মুন্সীগঞ্জে পিছিয়ে পড়া বেদে সম্প্রদায়ের জন্য শিশু শ্রেণী থেকে মাধ্যমিক পর্যন্ত কম্পিউটার প্রশিক্ষণ সেবা চালু

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ২৯ এপ্রিল, ২০১৮
  • ২২১ বার পড়া হয়েছে

 

মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের লৌহজংয়ের হলদিয়া ইউনিয়নের খড়িয়া
গ্রামে পিছিয়ে পড়া বেদে জনগোষ্ঠীর জন্য আধুনিক
তথ্য-প্রযুক্তিগত শিক্ষা প্রদান করার লক্ষ্যে বেদে সম্প্রদায়ের
শিশু শ্রেণী থেকে মাধ্যমিক পর্যন্ত কম্পিউটার প্রশিক্ষণ
সেবা চালু হয়েছে।
আজ রবিবার দুপুর ১২টার দিকে মুন্সীগঞ্জ ২ আসনের
সাংসদ অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমএলি
আনুষ্ঠানিক ভাবে ফিতা কেটে ও শান্তির প্রতিক পায়ড়া
উরিয়ে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন ঘোষণা করেন। উত্তরণ
কম্পিউটার সেন্টার ও শিক্ষালয় নামে প্রশিক্ষণ কেন্দের
পরিচালনা করছে উত্তরণ ফাউন্ডেশন।
উদ্বোধন শেষে উত্তর খড়িয়া প্রাথমিক বিদ্যালয়ের মাঠে
আলোচনা সভার আয়োজন করা হয়।
এ সময় সভায় বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি ও
উত্তরণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাবিবুর

রহমান বিপিএম(বার), পিপিএম এর সভাপতিত্বে প্রধান
অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ ২ আসনের
সাংসদ অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন। আরোও উপস্থিত
ছিলেন, জেলা পুলিশ সুপার জায়েদুল আলম পিপিএম,
উপজেলা পরিষদ চেয়ারম্যান ওসমান গনি তালুকদার, অতিরিক্ত
পুলিশ সুপার(শ্রীনগর সার্কেল) কাজী মাকসুদা লিমা,
উপজেলা নির্বাহী কর্মকর্তা মনির হোসেন প্রমুখ।
২০১৭ সালের ডিসেম্বর মাসে স্কুলটি যাত্রা শুরু করে।
প্রাথমিক পর্যায়ে একটি কম্পিউটার ও প্রিন্টার দিয়ে
কার্যক্রম চলবে। নবম দশম শ্রেণির ৫ জন শিক্ষার্থী
কম্পিউটার শিক্ষা গ্রহণ করবেন এবং বাকি শিক্ষার্থীরাও
শিখবে। শিক্ষক মোঃ শাকিল এই কম্পিউটার শিক্ষা প্রদান
করবেন। ৮০ জন শিক্ষার্থীকে ৪ জন শিক্ষক শিশু শ্রেণী
থেকে মাধ্যমিক পর্যন্ত শিক্ষা দিয়ে থাকেন।
এই ফাউন্ডেশনের সহায়তায় বেদে সম্প্রদায়কে যোগ্যতা
অনুযায়ী চাকুরি প্রদান, গার্মেন্টস ও বিউটি
পার্লার,বুটিক শোরুম, ড্রাইভিং শিক্ষা দিয়ে চাকুরী
প্রদান, বিয়ের খরচ বহন, আইনি সহায়তা, সমাবয়
সমিতি, বিদ্যালয় সহ বেদে সম্প্রদায়ের ২৫০০ ভোটার
এবং শিশু শ্রেণী থেকে মাধ্যমিক শিক্ষার্থীদের বিভিন্ন
সেবা দিয়ে যাচ্ছে ফাউন্ডেশনটি।#


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451