বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

রাজধানীর দক্ষিণখানে ইয়াবাসহ নারী ব্যবসায়ী আটক

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০১৬
  • ৩০১ বার পড়া হয়েছে

ঢাকা: রাজধানীর দক্ষিণখান এলাকা থেকে তেইশ পিস ইয়াবা ও ইয়াবা বিক্রির নগদ দুই হাজার সাতশ’ টাকাসহ এক নারী ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

বুধবার (১০ আগস্ট) দিনগত রাত ১১টায় ৫ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন-৫) এর সহকারী পুলিশ সুপার মো. সাইদুর রহমানের নেতৃত্বে একটি দল ওই নারী ইয়াবা ব্যবসায়ীকে আটক করে।

এপিবিএন-৫’র অপারেশনস অফিসার মো. সাইদুর রহমান জানান, ইয়াবা কেনা-বেচা হচ্ছে গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় রাশিদা বেগম (৩৫) নামে এক ইয়াবা ব্যবসায়ীকে আটক করা হয়।

রাশিদা বেগমের স্বামীর নাম মো. তাজ মিয়া। তারা দক্ষিণখানের গাওয়াইর এলাকায় বসবাস করেন।

তিনি দীর্ঘদিন ধরে ইয়াবাসহ অন্য মাদক বিক্রি করে আসছেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

আটক রাশিদা বেগমকে দক্ষিণখান থানায় সোপর্দ করা হলে তার বিরুদ্ধে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) এর টেবিল ৯ এর (ক) ধারায় মামলা দায়ের করা হয়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451