মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আশুলিয়ায় সন্ত্রাসীদের কাছে সাধারণ মানুষ জিম্মি-থানায় পাল্টাপাল্টি জিডি!

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ২৫ এপ্রিল, ২০১৮
  • ২০৪ বার পড়া হয়েছে
 নিজস্ব প্রতিবেদক হেলাল শেখঃ ঢাকার আশুলিয়া থানার বিভিন্ন এলাকার সাধারণ মানুষ বিভিন্ন সিন্ডিকেট ও সন্ত্রাসীদের কাছে জিম্মি হয়ে পড়েছেন বলে অভিযোগ উঠেছে। সেই সাথে জমি দখলকে কেন্দ্র করে থানায় পাল্টাপাল্টি জিডি করা হয়েছে। বাদী মোঃ মুক্তার হোসেন এর জিডি নং ১২৯, তারিখ ০২/০৪/২০১৮ইং। মোছাঃ পান্না ইসলাম এর জিডি নং ৮৯৯/তারিখঃ ১২/০৪/২০১৮ইং। উক্ত জিডি সুত্রে জানা গেছে, আশুলিয়া থানাধীন ধনঞ্জয়পুর মৌজাস্থ ১৭ শতাংশ জমিতে ৪২টি কক্ষ রুম দখলকে কেন্দ্র করে এই পাল্টাপাল্টি জিডি হয়েছে বলে পুলিশ জানায়। এলাকাবাসী জানায়, উক্ত এলাকায় এরকম অনেক জমি দখল করে স্থাপনা করা হলেও পুলিশ প্রশাসনের তেমন কোনো ভুমিকা নেই বললেই চলে। অনেকেই বলছেন, যে কোনো সময় এ এলাকায় জমি দখল ও চাঁদাবাজি নিয়ে রক্তক্ষয়ী ঘটনা ঘটতে পকককারে, এমন কি হত্যাকান্ডের মত ঘটনার আশঙ্কা করা হচ্ছে। জানা গেছে, বেশ কয়েক মাস ধরে ঢাকার আশুলিয়া থানার বগাবাড়ি, ইউনিক, শিমুলতলা, জামগড়া, বেরুন কাঁঠালতলা, মানিকগঞ্জ পাড়া, নসিংহপুর, বাংলাবাজার, বাগবাড়ি, ভাদাইলসহ বিভিন্ন এলাকায় চুরি, ডাকাতি, ছিনতাই, অপহরণ, খুন, জমি দখল ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক (ক্রাইম) হচ্ছে, এ যেন দেখার কেউ নেই। এ ব্যাপারে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী। জানা গেছে, বাঘেরহাট জেলার মোস্তফা কামাল আশুলিয়ার জামগড়া নেটকালেকশন শিল্প কারখানার গেটের সামনে একটি প্লট ক্রয় করেন স্থানীয় রোমান ভুঁইয়ার কাছ থেকে, সেখানে স্থাপনা তৈরি করে ২ বছর বসবাস করার পর নেট কালেকশন ওই বাড়ি ঘর ও জমি দখল করে নিয়েছে বলে অভিযোগ করেন মোস্তফা কামাল, তিনি বলেন, কোম্পানির জমি ক্রয় করেও এই সমস্যা হয়েছে, এ যেন দেখার কেউ নাই, পুলিশের উপর মহলে জানালেও কোনো সমাধান হয়নি। এ ব্যাপারে স্থানীয় নাজমুল, সজিব, ও নয়ন জানান, রিক্সা ও অটো রিক্সার ড্রাইভারদের কাছ থেকেও লাখ টাকার চাঁদাবাজি আদায় হয়ে থাকে।একটি চক্র সিন্ডিকেটের মাধ্যমে বাড়ি-ঘর জমি দখল করে আসছে, একাধিকবার জমি বিক্রি হচ্ছে এবং এলাকায় মাদক ও বিভিন্ন জুয়া খেলার টাকা জোগার করতে যুবকরা এলাকায় এসব চুরি, ছিনতাই, অপহরণ, খুন, চাঁদাবাজিসহ বিভিন্ন ক্রাইম করছে, এদের দিয়ে অনেকেই জমি দখলসহ বিভিন্ন অপরাধমূলক কাজ করাচ্ছে বলে অনেকেই জানান। এ ব্যাপারে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451