শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

দ্বিতীয় মেয়াদে রাষ্ট্রপতির শপথ নিলেন মো. আবদুল হামিদ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ২৪ এপ্রিল, ২০১৮
  • ৪৫৯ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিন ডটকম ঃ-

দ্বিতীয় মেয়াদে রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মো. আবদুল হামিদ। আজ মঙ্গলবার সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে তাঁকে শপথ পড়ান স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

উল্লেখ্য, দ্বিতীয় মেয়াদের পুরোটা পার করতে পারলে আবদুল হামিদই হবেন সবচেয়ে বেশি সময় রাষ্ট্রপতির পদে অধিষ্ঠিত ব্যক্তি। কারণ বাংলাদেশের স্বাধীনতার পর থেকে ১৯ মেয়াদে এ পর্যন্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন ১৬ জন। সেই হিসেবে আবদুল হামিদ এই পদে সপ্তদশ ব্যক্তি।

জানা গেছে, এ উপলক্ষে সন্ধ্যায় সরকার প্রধান শেখ হাসিনা বঙ্গভবনে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান আবদুল হামিদ ও তার স্ত্রী রাশিদা খানম। এ সময় তাঁর সঙ্গে বোন শেখ রেহানাও ছিলেন। পরে স্পিকার শিরীন শারমিনসহ তারা একসঙ্গে দরবার হলে পৌঁছান। এ সময় সামরিক বাহিনীর একটি বাদক দল ফ্যানফেয়ার বাজায়।

দরবার হলে ঢোকার পরে আবদুল হামিদ ও শিরীন শারমিন মঞ্চে ওঠেন। এরপরে আবদুল হামিদকে শপথ পড়ান স্পিকার শিরীন শারমিন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন শেখ হাসিনা, প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, রাষ্ট্রপতির পরিবারের সদস্য, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, তিন বাহিনীর প্রধান, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, গণমাধ্যমের কর্তাব্যক্তি, পেশাজীবী প্রতিনিধিরা।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451