রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

রানাপ্লাজা ধসের পঞ্চম বছর আজ: থামেনি কান্না

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ২৪ এপ্রিল, ২০১৮
  • ২১৬ বার পড়া হয়েছে

হেলাল শেখ, সাভার ঢাকা: –

২০১৩ সালের এদিনে সাভার বাসস্ট্যান্ডের পাশে ‘রানাপ্লাজা’ নামের একটি বহুতল ভবন ধসে পড়ে। এ দুর্ঘটনায় এক হাজার ১৭৫ জন শ্রমিক নিহত ও দুই হাজারেরও বেশি শ্রমিক আহত হন।

মানবসৃষ্ট দুর্যোগের ইতিহাসে এক ভয়াবহ দিন আজ।

রানাপ্লাজায় তিনটি পোশাক কারখানা ছিল। প্রতিদিনের মতোই ওইদিনও নাইট ডিউটি শেষ করে শ্রমিক বাসায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। আর ডে-শিফটের শ্রমিকরা ভবনে প্রবেশ করছিলেন। সকাল সাড়ে আটটার দিকে দিনের ডিউটি শুরু হওয়ার পনের মিনিট পরেই হুরমুর করে ধসে পড়ে ভবনটি।

রানাপ্লাজার নিচ তলায় বিভিন্ন দোকান, দ্বিতীয় তলায় ব্যাংক ছিল। তৃতীয় তলায় ছিল নিউ ওয়েভ বটমস লিমিটেড নামের কারখানা। চতুর্থ ও পঞ্চম তলায় ছিল নিউ ওয়েভ স্টাইল লিমিটেড ও ফ্যানটম ট্যাক লিমিটেড। আর ষষ্ঠ ও সপ্তম তলায় ইথারটেক্স লিমিটেড গার্মেন্টস। সবগুলো আস্তে আস্তে দেবে যায়। প্রায় চার হাজারের মতো মানুষ দুর্ঘটনার সময় ওই ভবনটিতে আটকা পড়েছিল।

যাদের মধ্যে কয়েকদিনের উদ্ধার তৎপরতায় ১ হাজার ১৩৬ জনের মৃত উদ্ধার করা হয়। আহত অবস্থায় পাওয়া যায় ২ হাজার ৪৩৮ জন। অনেককেই খুঁজে পাওয়া যায়নি।

রানাপ্লাজার জমি বর্তমানে সরকার দখলে রেখেছে। সেখানে এখন জংলায় পরিণত হয়েছে। প্রতিবছর নিহতদের স্বজনরা আসেন প্রিয়জনের স্মৃতিচারণায়।

নিহত-আহতদের স্বজনরা এখনও দাবি, তাদের ক্ষতিপূরণ দ্রুত বুঝিয়ে দেওয়া হোক। কাউকেই এখনও প্রতিশ্রুত অর্থের পুরোটা বুঝিয়ে দেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451