বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

কালবৈশাখী ঝড়: রাজধানীতে গাছ ভেঙে যান চলাচল বিঘ্নিত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ২২ এপ্রিল, ২০১৮
  • ২১৪ বার পড়া হয়েছে
কালবৈশাখী ঝড়: রাজধানীতে গাছ ভেঙে যান চলাচল বিঘ্নিত

হেলাল শেখ, ঢাকা ঃ-

কালবৈশাখীতে জাতীয় সংসদ ভবন এলাকায় বেশ কিছু গাছ ভেঙে পড়েছে। গত শুক্রবার সন্ধ্যার ঝড়েও গাছের ডালপালা ভেঙে পড়েছিল। উপড়ে পড়েছিল কয়েকটি।

রোববার সন্ধ্যার ঝড়ে ভেঙে ও উপড়ে পড়েছে আরও কয়েকটি। ন্যাম ভবনের সামনে ও মিডিয়ানের গাছগুলো অনেকটা লণ্ডভণ্ড হয়ে গেছে। এসবসহ রাজধানীর বিভিন্ন এলাকায় প্রায় অর্ধশত গাছ ভেঙে যান চলাচল ব্যাহত হয়।

রাজধানী উচ্চ বিদ্যালয় মাঠের পাশেই কয়েকটি গাছ ভেঙে পড়েছে। দিনভর গরমের পর সন্ধ্যায় ঢাকায় কালবৈশাখী বয়ে যায়। তাৎক্ষণিকভাবে এতে হতাহতের খবর পাওয়া যায়নি। তবে কালবৈশাখীর তাণ্ডবে মানিক মিয়া এভিনিউয়ে লাইন ধরে ১০-১৫টি গাছ ভেঙে পড়ে।

আবহাওয়া অফিস জানায়, রোববার সন্ধ্যা সোয়া ৬টার দিকে শুরু হওয়া ১৫ মিনিটের ঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় ৮৩ কিলোমিটারেরও বেশি। বিকেলের পর রাজধানীর বাইরে খুলনা ও বরিশাল অঞ্চলেও কালবৈশাখী হানা দেয়। এ মৌসুমে প্রতিদিন এ ধরনের ঝড় হওয়ার শঙ্কা রয়েছে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ সূত্র জানায়, রোববার সন্ধ্যায় বয়ে যাওয়া কালবৈশাখীতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে, গুলশান-১, মিরপুর-১০, তেজগাঁওয়ের লাভ রোড, যাত্রাবাড়ী, ধানমণ্ডি, মানিক মিয়া এভিনিউ, মোহাম্মদপুরের বেড়িবাঁধসহ রাজধানীর বিভিন্ন এলাকার প্রায় অর্ধশত গাছ ভেঙে সড়কে পড়ে যান চলাচল বিঘ্নিত হয়। তেজগাঁওয়ের কুনিপাড়ায় দেয়াল ধসের ঘটনা ঘটেছে।

ভেঙে পড়া গাছগুলো সরিয়ে নেওয়ার কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451