রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ওরিয়েন্টাল ব্যাংকের পাঁচ কর্মকর্তার ৬৮ বছর কারাদণ্ড

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ১৭ এপ্রিল, ২০১৮
  • ৪৮১ বার পড়া হয়েছে
হাসান

অনলাইন ডেস্কঃ-

অর্থ আত্মসাতের চারটি মামলায় ওরিয়েন্টাল ব্যাংকের সাবেক পাঁচ কর্মকর্তাকে ৬৮ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। এক যুগ আগে ওই মামলাগুলো দায়ের করা হয়েছিল।

এর মধ্যে একটি মামলায় দুই ব্যবসায়ীকে ১৭ বছর করে কারাদণ্ডের পাশাপাশি অর্থদণ্ড দেওয়া হয়েছে। আর ওরিয়েন্টাল ব্যাংকের আরেক কর্মকর্তা খালাস পেয়েছেন।

ঢাকার ৫ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মো. আখতারুজ্জামান মঙ্গলবার এই রায় ঘোষণা করেন।

ব্যাপক অনিয়ম-দুর্নীতির কারণে বিগত বিএনপি-জামায়াত জোট সরকার আমলের শেষ দিকে সংকটে পড়ে তৎকালীন ওরিয়েন্টাল ব্যাংক। পরে ২০০৯ সালে মালিকানা হাতবদলে ব্যাংকটির নতুন নাম হয় আইসিবি ইসলামী ব্যাংক। ওরিয়েন্টাল ব্যাংকের সব দায় ও সম্পত্তি গ্রহণ করে এই ব্যাংক।

আসামিদের মধ্যে ওরিয়েন্টালের প্রিন্সিপাল ব্রাঞ্চের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শাহ মো. হারুন, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মো. আবুল কাশেম মাহমুদুল্লাহ, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মাহমুদ হোসেন, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট কামরুল ইসলাম ও অ্যাসিসট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মো. ফজলুর রহমানকে চার মামলায় মোট ৬৮ বছরে সাজা দিয়েছে আদালত।

অর্থ আত্মসাতের ঘটনায় জড়িত ওই ব্যাংকের গ্রাহক মেসার্স আফজউদ্দিন ট্রেডার্সের মো. সালাউদ্দিন এবং নূর অ্যন্ড সনস এর তরিকুল ইসলামকে এক মামলায় ১৭ বছর কারাদণ্ডের পাশাপাশি জরিমানা করা হয়েছে।

আর ওরিয়েন্টাল ব্যাংকের উপ-ব্যবস্থাপনা (ডিজিএম) পরিচালক ইমামুল হক চার মামলাতেই খালাস পেয়েছেন। আসামিদের মধ্যে কেবল তিনিই আদালতে উপস্থিত ছিলেন, বাকি সবাই পলাতক বলে এ আদালতের পেশকার মোককারম হোসেন জানান।

২০০৫-০৬ সালে ওরিয়েন্টাল ব্যাংক থেকে আনুমানিক ৩৪ কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগে দুর্নীতি দমন কমিশন ২০০৬ সালের ২৯ ডিসেম্বর বিভিন্ন থানায় মোট ৩৪টি মামলা দায়ের করেন।

মঙ্গলবার যে চার মামলার রায় হল, সেগুলো দায়ের করা হয়েছিল মতিঝিল থানায়। তদন্ত শেষে ২০১৩ সালে এসব মামলায় অভিযোগপত্র দেন তদন্ত কর্মকর্তারা।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451