শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

কোর মাসল গড়ার শক্তিশালী কৌশল

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ১৬ এপ্রিল, ২০১৮
  • ৪৮০ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিন ডটকম ঃ- 

আকর্ষণীয় শরীর গঠনের জন্য শক্তিশালী কোর মাসল (কোমরের নিচের অল্প অংশ এবং ওপরের অনেকটা অংশ) প্রয়োজন। এ অংশটা শরীরের ওপরের ও নিচের অংশের সংযোগস্থল। যেকোনো খেলাধুলার জন্য এ অংশের গুরুত্ব অপরিসীম। বেশ কিছু ব্যায়ামে শরীরের এই অংশকে শক্তিশালী করা যায়।

সুপার গ্লুটস কিভাবে করতে হয়

♦ মেঝেতে দুই হাতের তালু রেখে (বুক ডনের মতো) ব্যায়ামের প্রস্তুতি নিতে হবে।

♦ দুই হাতের ওপর চাপ দিয়ে শরীরকে ওপরের দিকে ঠেলে দিতে হবে। এবার ধীরে ধীরে সামনের দিকে ২০ সেন্টিমিটার এগিয়ে গিয়ে আবার আগের জায়গায় ফিরে আসতে হবে।

♦ হাতকে স্থির রেখে ধীরে ধীরে এক পা ওপরে তুলতে হবে। ওপরে তোলা পা নিচে নামিয়ে অন্য পা তুলতে হবে।

ডাম্বেল রোল আউট কিভাবে করতে হয়

♦ উপুড় হয়ে ডাম্বেল দুটি দুই হাতে রেখে এমন অবস্থায় ধরতে হবে, যেন তা ঠিক কাঁধ বরাবর থাকে। এ সময় হাত দুটি সোজা থাকবে।

♦ পিঠ সোজা ও কাঁধ স্থির রেখে ধীরে ধীরে ডাম্বেল দুটি গড়িয়ে সামনের দিকে নিতে হবে। এ সময় শরীরের কোর (কোমরের ওপরের ও নিচের অংশ) ব্যবহার করে শরীরকে মেঝের স্পর্শ থেকে রক্ষা করতে হবে।

♦ ধীরে ধীরে আবার ডাম্বেল আগের অবস্থানে ফিরিয়ে আনতে হবে।

সাইড প্লাংক স্টার কিভাবে করতে হয়

♦ শরীর সোজা রেখে সাইড প্লাংক করতে হবে। খেয়াল রাখতে হবে এ সময় কোমর যেন মেঝে স্পর্শ না করে।

♦ শরীরের কোর অংশ শক্ত অবস্থায় রেখে হাত ও পা ওপরের দিকে ওঠাতে হবে। এভাবে যতটা সময় পারা যায় তত সময় থাকতে হবে।

টোজ টু বার কিভাবে করতে হয়

♦ দুই হাতে দুইবার ধরে ঝুলে পড়তে হবে। এবার দুই পা একত্র করে ধীরে ধীরে ওপরে ওঠাতে হবে।

♦ পা হাত পর্যন্ত ওঠাতে শরীরের কোর অংশও ব্যবহার করতে হবে। এ সময় কোমরকে একটু সামনের দিকে এগিয়ে নিয়ে পা একত্রে উঁচু করতে হবে।

♦ নিয়ন্ত্রণের মধ্যে থেকে ধীরে ধীরে পা আবার নিচে নামিয়ে আনতে হবে।

অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড কিভাবে করতে হয়

♦ হাত সোজা অবস্থায় রেখে একটা কেটলবেল নিতে হবে। কেটলবেল ধরা হাতটি শরীরের পেছনের দিকে এবং অন্য হাত সামনের দিকে থাকতে হবে।

♦ পিট সোজা রেখে কেটলবেল শরীরের চারদিকে হাতবদল করে ঘোরাতে হবে।

♦ নিজেকে স্থির রাখতে কোমর ব্যবহার করতে হবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451