রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আশুলিয়া থেকে এক বছরের শিশু অপহরন, মিরপুরে উদ্ধার

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ১৪ এপ্রিল, ২০১৮
  • ১৯২ বার পড়া হয়েছে
 হেলাল শেখঃ ঢাকার আশু‌লিয়া থে‌কে অপহরণকৃত রায়হান না‌মের এক বছ‌রের শিশু‌কে রাজধানীর মিরপুর শাহআলী মাজার থে‌কে উদ্ধার ক‌রে‌ছে পু‌লিশ। এ ঘটনায় এখন এ পর্যন্ত কাউ‌কে গ্রেফতার কর‌তে পা‌রে‌নি পু‌লিশ। জানা গেছে, শুক্রবার রাত্রে, রাজধানীর মিরপুর শাহ্ আলী মাজার থে‌কে শিশু‌টিকে প‌রিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হ‌য়। এর আ‌গে গত ৬ তারিখ বৃহস্পতিবার দুপু‌রে আশু‌লিয়ার মধুপুর নিজ বাসা থে‌কে শিশু রায়হানকে অপহরণ করা হয় বলে পুলিশ জানায়, ‌শিশু রায়হান মধুপুর এলাকার আবদুল তা‌হেরের ছে‌লে। এ ব্যাপারে আশু‌লিয়া থানার উপ প‌রিদর্শক শেখ কামরুল জানান, গত বৃহস্প‌তিবার শিশু রায়হানকে অপহরণ ক‌রে বা‌ড়ি থে‌কে নি‌য়ে যায়। এরপর ওই দিন দুপু‌রে মু‌ক্তিপ‌নের জন্য রায়হানের মা‌কে ফোন ক‌রে অপহরণকারীরা। প‌রে গত ৭ তারিখ শিশু রায়হানের বাবা বাদী হ‌য়ে আশুলিয়া থানায় এক‌টি মামলা দায়ের করেন, (মামলা নং২৩)। এরপর থে‌কে অপহরণকারী‌দের মোবাইল ফো‌নের ট্যাঁক এর মাধ্য‌মে অবস্থান সনাক্ত করার চেষ্টা করেন পুলিশ, কিন্তু অপহরণকারীরা পু‌লি‌শের তৎপরতা বুঝ‌তে পে‌রে মিরপুর একটি মাজা‌রে ফে‌লে রে‌খে পা‌লি‌য়ে যায়। প‌রে খবর পে‌য়ে পু‌লিশ জী‌বিত অবস্থায় ওই মাজার থে‌কে তা‌কে উদ্ধার করে শিশুটিকে। ত‌বে অপহরণকারী পা‌লি‌য়ে যাওয়ায় তা‌দের গ্রেফতার করা সম্ভব হয়‌নি বলে পুলিশ জানান, তা‌দের ধর‌তে অ‌ভিযান অব্যহত র‌য়ে‌ছে বলে পুলিশের দাবি।

প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451