বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নববর্ষের উৎসবে বেরসিক বৃষ্টির হানা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ১৪ এপ্রিল, ২০১৮
  • ৪৪৪ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিন ডটকম ঃ- নগরবাসী যখন বাংলা নববর্ষের উৎসবে মেতেছিলেন সেই মুহূর্তে বৃষ্টির হানায় অনেকটাই ম্লান হয়ে গেছে উৎসবের আনন্দ। শনিবার বিকেলে যখন রাজধানী জুড়ে উৎসবের আমেজ তখন হুট করেই শুরু হওয়া বৃষ্টিতে কিছুটা ভাটা পড়ে আনন্দে।

হঠাৎ বৃষ্টি শুরু হলে অনেকে ছো‌টোছু‌টি ক‌রতে থাকেন। কেউ গা‌ছের নিচ কেউবা দৌ‌ড়ে গি‌য়ে গাড়ি‌তে উঠছেন। বৈশাখের বিকেলে প্রিয়জন‌কে নি‌য়ে সবেমাত্র মধুর আলাপনে সময় কাটা‌তে শুরু করতেই বৃষ্টির এমন হানা ‘বিরক্ত’ করেছে অনেককে।

প‌হেলা বৈশাখে ঝড়-বৃষ্টিও যেন বাঙালি সংস্কৃতির অংশ, সেটার জানান দিতেই হয়তো এই বৃষ্টি। সঙ্গে ছিল ঝড়ো হাওয়া।

বাঙা‌লির ঐতিহ্যবাহী পোশাক শাড়ি আর পাঞ্জাবিতে পুরো এলাকা যেন রঙিন হ‌য়ে উঠেছিল। নারীর পরনে বাহারি বৈশাখী শা‌ড়ি আর মাথায় ফু‌লসাজ, পুরুষদেরও বৈশাখী সাজের কমতি নেই। নানা রঙের পাঞ্জাবির স‌ঙ্গে মি‌লি‌য়ে পাজামা এবং স্লিপার। হঠাৎ বৃ‌ষ্টি‌তে উৎসবের সব আনন্দ অনেকটাই বিষাদে পরিণত হয়।

বৃষ্টি থেমে আকাশ পরিষ্কার হলে আবারও সবাই মেতে উঠবেন নববর্ষের আনন্দে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451