শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সিরিয়ায় একযোগে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্সের হামলা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ১৪ এপ্রিল, ২০১৮
  • ৪৫৩ বার পড়া হয়েছে

সিরিয়ার দৌমা শহরে রাসায়নিক হামলার জন্য বাশার আল আসাদের বাহিনীকে দায়ী করে দেশটির সরকার নিয়ন্ত্রিত বিভিন্ন স্থাপনায় একযোগে হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্স।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্পের নির্দেশনায় এই হামলা শুরু করেছে পশ্চিমা মিত্র দেশগুলো।

এবিসি নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে, স্থানীয় সময় শুক্রবার হোয়াইট হাউস থেকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়ায় হামলা ‍শুরুর ঘোষণা দেন।

তিনি বলেন, কিছুক্ষণ আগে আমি যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীকে সিরিয়ার রাসায়নিক অস্ত্রের স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালানোর নির্দেশ দিয়েছি। ফ্রান্স ও যুক্তরাজ্যের বাহিনীর সঙ্গে যৌথভাবে এই হামলা চলছে।

এর আগে চলতি বছরের জানুয়ারি থেকে সিরিয়া ও তাদের মিত্রবাহিনীগুলো দেশটির বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় অভিযান শুরু করে। তাদের আক্রমণে বিদ্রোহীরা বিভিন্ন এলাকা থেকে পিছু হটলেও দৌমায় শক্ত প্রতিরোধ গড়ে তোলে। পরে সেখানে মারাত্মক বিমান হামলা শুরু করে আসাদের মিত্রবাহিনী।

এরই মধ্যে গত ৭ এপ্রিল বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে দৌমায় রাসায়নিক হমলা চালানোর খবর প্রকাশিত হয়। এ ঘটনায় ট্রাম্প বলেন,  দৌমায় রাসায়নিক হামলার অভিযোগটি বেশ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। রাসায়নিক হামলার ঘটনায় কী করা হবে সে বিষয়ে খুব শিগগিরই সিদ্ধান্ত নেয়া হবে। সেই ঘোষণার মাত্র কয়েক ঘণ্টা পরই বিমান হামলা শুরু করা হলো।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451