রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

আশুলিয়ায় সড়ক দূর্ঘটনায় ফল ব্যবসায়ী নিহত , আহত ৩

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১২ এপ্রিল, ২০১৮
  • ৪২২ বার পড়া হয়েছে

 

হেলাল শেখ , আশুলিয়া ঢাকা ঃ
ঢাকার আশুলিয়া থানার জামগড়ার শিমুলতলায় সড়ক দূর্ঘটনায় এক ফল ব্যবসায়ী নিহত হয়েছেন।
অপর এক সড়ক দূর্ঘটনায় শিমুলতলায় একই স্থানে একজন কিশোরসহ আহত হয়েছেন ৩ জন,
আহতের ঘটনা নিশ্চিত করেছেন মোহনা পরিবহনের রোড ইনচার্জ শাহিন আলম। এ আহতের
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকাল ৩ টার দিকে। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য বিভিন্ন
হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে তিনি জানান।
জানা গেছে, ১২/০৪/২০১৮ইং বৃহস্পতিবার বিকাল ৫ টার দিকে আশুলিয়া থানার জামগড়ার
শিমুলতলা রোড এর ফুটপাতে তরমুজ ফল বিক্রি করার সময় কালাম (৩৫) কে, একটি কাভারভ্যান চাপা
দিয়ে পালিয়ে যায়,পথচারীরা ও স্থানীয় লোকজন কালামকে উদ্ধার করে নারী ও শিশু হাসপাতালে নিয়ে
ভর্তি করেন, এরপর হাসপাতালের কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এ সময়ে নিহতের শিশু
ছেলে ও তার স্ত্রীর আহাজারি কান্না দেখে উপস্থিত লোকজনের চোখেও পানি দেখা যাচ্ছিল, শিশু
ছেলেটি আব্বু আব্বু বলে চিৎকার করে কান্না করছিলো, বলছিলো আব্বুর মাথা ফেঁটে রক্ত
পড়ে, আমার আব্বুর কি হয়েছে? কথা বলে না কেন?
জানা গেছে, নিহত কালামের গ্রামের বাড়ি পিরোজপুর, তারা সহপরিবার জামগড়া বটতলা এলাকায়
বুড়ির বাড়ি নামক একটি ভাড়া বাড়িতে বসবাস করে আসছিলো।
এ ব্যাপারে স্থানীয় নারী ও শিশু হাসপাতালের ডাক্তার মোঃ আসিফ সাত্তার জানান, কালামের মাথা ও
বুকে আঘাত প্রাপ্ত হওয়ার কারণে তার মৃত্যু হয়েছে।
এ বিষয়ে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আউয়াল বলেন, হাসপাতালে পুলিশ
ফোর্স পাঠানো হয়েছে লাশ উদ্ধার করার জন্য, পরে পুলিশ কালামের লাশ উদ্ধার করে থানা নিয়ে গেছে
বলে পুলিশ জানায়। এ ব্যাপারে জামগড়ার ট্রাফিক বক্স এর ইনচার্জ পুলিশের (টিআই) সেকেন্দার
বলেন, আমি বাসায় এসেছি, এ বিষয়ে আমি জানিনা। জামগড়ায় ডিউটি একজন অফিসার
আছেন, তার কাছ থেকে জেনে নিন সড়ক দূর্ঘটনার বিষয়টি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451