রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

দুর্নীতিবাজদের অবশ্যই শাস্তি পেতে হবে : রাষ্ট্রপতি

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ৮ এপ্রিল, ২০১৮
  • ২৮০ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিন ডটকম ঃ-

রাষ্ট্রপতি আবদুল হামিদ দুর্নীতিবাজ যে-ই হোক না কেনো তাকে অবশ্যই শাস্তি পেতে হবে এমন একটি বার্তা সকল স্তরে পৌঁছে দিতে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) পরামর্শ দিয়েছেন।

আজ রবিবার বিকেলে বঙ্গভবনে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল সংস্থার বার্ষিক প্রতিবেদন-২০১৭ রাষ্ট্রপতির কাছে হস্তান্তর করতে এলে তিনি এ পরামর্শ দেন।

রাষ্ট্রপতি বলেন, সকল স্তরের দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের বার্তা পৌঁছে দিন।

রাষ্ট্রপতির প্রেস সচিব মোহাম্মদ জয়নাল আবেদিন বলেন, রাষ্ট্রপতি সকল স্তরে দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি ও সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপরও জোর দেন।

রাষ্ট্রপতি বলেন, যুব সমাজ দেশের ভবিষ্যত। কাজেই তারা যাতে দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারে সে জন্য শিক্ষা খাতে দুর্নীতি রোধে কঠোর পদক্ষেপ নেয়ার পরামর্শ দেন। তিনি দুর্নীতির ব্যাপারে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে নোটিস জারির আগে পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করে সঠিক তথ্য যাচাই করার ওপর জোর দেন।

দুর্নীতি দমন কমিশন প্রধান ইকবাল মাহমুদ গত এক বছরের সংস্থার সার্বিক কর্মকান্ড ও সাফল্য সম্পর্কে অবহিত করেন এবং জাতীয় দুর্নীতি দমন সংস্থা হিসেবে দুদকের কর্মকাণ্ড গতিশীল করতে রাষ্ট্রপতির সহায়তা ও নির্দেশনা কামনা করেন।

তিনি বলেন, দুদক দুর্নীতির বিরুদ্ধে তৃণমূল পর্যায়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ২০১৭ সালে গণশুনানির সূচনা করে।

দুদক চেয়ারম্যান বলেন, গতবছর ৭০ শতাংশ দুর্নীতির মামলা নিষ্পত্তি হয়েছে এবং বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে।

রাষ্ট্রপতির সঙ্গে সংশ্লিষ্ট সচিবগণ এ সময় উপস্থিত ছিলেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451