বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

গড় আয়ু বেড়ে দাঁড়াল ৭১ বছর আট মাস: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৫ এপ্রিল, ২০১৮
  • ৩৩৩ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ-

স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক স্বপন বলেন, ‘মাতৃমৃত্যু হার ও শিশুমৃত্যু হার কমে আসায় এবং স্বাস্থ্যসেবা নিশ্চিত হওয়ায় দেশের মানুষের গড় আয়ু বেড়ে ৭১ দশমিক ৮ বছর। ২০০০ সালে এই গড় আয়ু ছিল ৬৫ দশমিক ৫ বছর।’

আজ বৃহস্পতিবার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রতিমন্ত্রী। ‘বিশ্ব স্বাস্থ্য দিবস’ উপলক্ষে স্বাস্থ্য মন্ত্রণালয় এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।

প্রতিমন্ত্রী বলেন, চলতি বছর ১০ হাজার চিকিৎসক, পাঁচ হাজার নার্স ও ৪০ হাজার স্বাস্থকর্মী নিয়োগ দেবে সরকার।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, বেসরকারি হাসপাতালে চিকিৎসা মনিটরিং জোরদার করা হয়েছে। মানুষের আয় ও ক্রয়ক্ষমতা বেড়ে যাওয়ায় চিকিৎসা ব্যয়ও বেড়েছে।

প্রতিমন্ত্রী আরো বলেন, সরকারের কাজ সুস্থ জাতি গড়ে তোলা। সুস্থ দেশ গঠনে সুস্থ জাতি গঠন অপরিহার্য। স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য স্বাস্থ্য সুরক্ষা আইন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। স্বাস্থ্যসেবার মান উন্নয়নের জন্য চিকিৎসকদের গ্রামে থেকে চিকিৎসা প্রদানের ক্ষেত্রে সরকার কাজ করছে। চিকিৎসকরা যাতে গ্রামে উপস্থিত থাকেন, সেটা নিয়েও সরকার জোর প্রচেষ্টা চালাচ্ছে।

এ সময় জাহিদ মালেক বলেন, মানুষের আয়ুষ্কাল বাড়ার ফলে বার্ধক্যে পৌঁছানো মানুষের সংখ্যা বেড়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে জটিল রোগের বোঝা। ক্যানসার, হৃদরোগ, কিডনির রোগ, ডায়াবেটিসসহ জটিল রোগেও আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। এতে করে দীর্ঘমেয়াদি ও ব্যয়বহুল চিকিৎসার চাহিদা বাড়ছে। সরকার এই চাহিদা পূরণে কাজ করছে।

সংবাদ সম্মেলনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুই সচিব সিরাজুল হক খান ও ফয়েজ আহম্মদসহ মন্ত্রণালয়ের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451