বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আশুলিয়ায় অপহরণের সময় এক নারীসহ ৩ ভুয়া ডিবি আটক-ভিকটিম উদ্ধার!

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ৪ এপ্রিল, ২০১৮
  • ১৮২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, হেলাল শেখঃ- ঢাকার আশুলিয়ার জামগড়া চৌ-রাস্তায় ট্রাফিক পুলিশ বক্সের পাশে এক ব্যক্তিকে অপহরণের সময় ফিটিংবাজ এক নারীসহ ২ জন কথিত ভুয়া ডিবি পুলিশকে আটক করেছে জনতা। মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ১০টার দিকে আশুলিয়ার জামগড়ায় পাবনার শাহজাহান বিশ্বাস এর ছেলে মোঃ শামীম বিশ্বাসকে কৌশলে অপহরণ করে একটি প্রাইভেটকার গাড়িতে তুলে নেয়ার সময় সে আত্মচিৎকার করলে জনতার হাতে ধরা পড়ে এক ফিটিংবাজ মহিলাসহ ৩ জন ভুয়া ডিবি পরিচয়দানকারী। এসময় স্থানীয় লোকজন ও সাংবাদিকরা ঘটনাস্থলে এসে আটক হওয়া নারী ও ভুয়া ডিবি ২ জনকে জামগড়া পুলিশ বক্সে আটক করে থানা পুলিশকে খবর দেন, পরে পুলিশ এসে আটককৃতদের থানায় নিয়ে যান। উক্ত আটককৃতরা হলো, ফিটিংবাজ নারী মোছাঃ মনিরা (৩১), ভুয়া ডিবি পুলিশ হাসেম (৩২), গাড়ি চালক ভুয়া ডিবি মোঃ আলমগীর (২৫)। এর সাথে ঢাকা মেট্রো-গ,১১-৯০৫৩। একটি প্রাইভেটকার জব্দ করেছে পুলিশ। এ ব্যাপারে আশুলিয়া থানার এসআই কবির জানান, একজন নারীসহ মোট ৩ জন ভুয়া ডিবি পুলিশকে আটক করা হয়েছে, এবং একটি প্রাইভেটকার জব্দ ও ১১৩০০/টাকা উদ্ধার করা হয়েছে। এর সাথে একজন (১১) বছরের শিশু ছেলেকে উদ্ধার করা হয়েছে। শিশুটি মনিরা নামের ওই নারীর ছেলে বলে জানা গেছে। পুলিশ অফিসার বলেন, এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451