রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

এবার বাংলাদেশ-ভারত কনটেইনার ট্রেনের পরীক্ষামূলক যাত্রা শুরু

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ৩ এপ্রিল, ২০১৮
  • ২৬৭ বার পড়া হয়েছে

বাংলাদেশ-ভারতের সম্পর্ক আরো সুদৃঢ় করতে যাত্রীবাহী ননস্টপ মৈত্রী এক্সপ্রেসের পর এবার চালু হলো পণ্য আদান-প্রদানের কন্টেইনারবাহী ট্রেন। এর মাধ্যমে উভয় দেশের পণ্য পরিবহনে ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

আজ মঙ্গলবার ছিল এই রেলের পরীক্ষামূলক যাত্রা। এটাই হবে আগামী দিনে দু’দেশের নিত্যপণ্য আদান-প্রদানের প্রধান মাধ্যম।

এ সময় সেখানে উপস্থিত থেকে ভারতীয় পূর্ব রেলের জি এম হরিন্দ্র রাও, কনকরের সিএমডি কল্যাণ রামা ও মানসী ব্যানার্জী আনুষ্ঠানিকভাবে এই রেল যাত্রার ফ্ল্যাগ অফ করেন।

ভারতের পূর্বাঞ্চলীয় রেলের প্রধান জনসংযোগ কর্মকর্তা রবি মহাপাত্র সাংবাদিকদের জানান, পরীক্ষামূলক এই রেলযাত্রায় ভারতের পক্ষ থেকে উপহার হিসেবে এসব গাড়ি সংযুক্ত করা হয়েছে। সব কিছু ঠিক থাকলে নিয়মিত এই ট্রেন চলবে।

এই ট্রেনের পরীক্ষামূলক প্রথম যাত্রায় ৩০টি রেকে মোট ৬০টি কনটেইনার রয়েছে। এর মধ্যে ৩০টিতে ভারত সরকারের পক্ষ থেকে বাংলাদেশ সেনাবাহিনীর জন্য ৩০টি জিপ গাড়ি উপহার হিসেবে পাঠানো হয়েছে। ৯ ঘণ্টার যাত্রা শেষে ট্রেনটি সন্ধ্যায় বাংলাদেশে এসে পৌঁছাবে।

এত দিন দুই দেশের মধ্যে গেদে-দর্শনা ও বেনাপোল-পেট্রাপোল সীমান্ত ব্যবহার করে যাত্রীবাহী ও মালবাহী ট্রেন যাতায়াত করলেও কনটেইনারে পণ্য পরিবহন হতো না। ফলে বাংলাদেশ-ভারতের সম্পর্কের শরীরে নতুন আরেকটি পালক যুক্ত হল।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451