শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

রংপুরে অপহৃত এডভোকেট বাবু সোনাকে উদ্ধারের দাবীতে কুড়িগ্রামে আইনজীবি সমিতির মানব বন্ধন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ৩ এপ্রিল, ২০১৮
  • ২৪৮ বার পড়া হয়েছে

সাইফুর রহমান শামীম,কুড়িগ্রাম প্রতিনিধি ঃ
রংপুরে অপহৃত এডভোকেট রথীশ চন্দ্র ভৌমিক (বাবু সোনা) কে
অবিলম্বে অক্ষত অবস্থায় উদ্ধার ও অপহরনকারীদের গ্রেফতার করে
আইনের আওতায় আনার দাবীতে কুড়িগ্রামে মানব বন্ধন
অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টায় চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের
সামনে কুড়িগ্রাম-চিলমারী সড়কে এ মানব বন্ধন করে জেলা
আইনজীবি সমিতি।
এসময় বক্তব্য রাখেন পাবলিক প্রসিকিউটর এডভোকেট আব্রাহাম
লিংকন, জেলা আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট
আমজাদ হোসেন, এডভোকেট খোরশেদ আলম প্রমুখ।
বক্তারা বলেন অবিলম্বে এডভোকেট বাবু সোনাকে অক্ষত অবস্থায়
ফিরিয়ে আনা না হলে কঠোর কর্মসূচী দেয়া হবে।
উল্লিখ্য গত শুক্রবার সকাল ৬ টায় রংপুরের নিজ বাড়ি থেকে বের
হওয়ার পর থেকে এডভোকেট বাবু সোনা নিখোঁজ রয়েছেন।
তিনি রংপুরের চাঞ্চল্যকর জাপানী নাগরিক কুনিও হোসি ও
মাজারের খাদেম রহমত আলী হত্যা মামলার সরকারী আইনজীবি
ছিলেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451