সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

‘জঙ্গিদের মতো প্রশ্ন ফাঁসকারীদেরও নিশ্চিহ্ন করা হবে’

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ২ এপ্রিল, ২০১৮
  • ১৯৬ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিন ডটকম ঃ- 

জঙ্গিদের মতো নিশ্চিহ্ন করা হবে প্রশ্নপত্র ফাঁসকারীদের, বলেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ। সোমবার, ০২ এপ্রিল র‌্যাব সদর দপ্তরে ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

বেনজীর আহমেদ বলেন, প্রশ্নপত্র ফাঁসের কারণে দেশের মেধাবী শিক্ষার্থীদের ক্ষতি হচ্ছে। তাই আমরা নিশ্চিত করতে চাই প্রশ্নফাঁসের মতো জঘন্য কাজ যেন আর না ঘটে। প্রশ্নপত্র ফাঁসকারীরা সন্ত্রাসী, তাদের শক্ত হাতে প্রতিহত করব আমরা।

প্রশ্নপত্র ফাঁসের ঘটনা অধিকাংশই প্রতারণা উল্লেখ করে বেনজীর আহমেদ বলেন, এইচএসি পরীক্ষায় দেশের কয়েক লাখ শিক্ষার্থী আজ অংশ নিয়েছেন। এ পরীক্ষাকে কেন্দ্র করে প্রশ্নপত্র ফাঁসের ঘটনা অধিকাংশই প্রতারণা।

আমরা বিভিন্ন সময় তদন্ত করে দেখেছি, প্রশ্নপত্র ফাঁসের কথা বলে টাকা আদায় করছে প্রতারকরা। আমি পরীক্ষার্থী ও অভিভাবকদের অনুরোধ করব, দয়া করে কেউ প্রতারণার এ ফাঁদে পা দেবেন না।

তিনি আরো বলেন, গতবার একটি ছেলে ফেসবুকে ঘোষণা দিয়েছিলেন, প্রশ্ন ফাঁস করব, পারলে ঠেকাও। তার বিষয়ে আমার ব্যক্তিগত আগ্রহ রয়েছে। তিনি কে? তাকে খুঁজে বের করা হবে।

র‌্যাবের ডিজি বলেন, প্রশ্নফাঁসের সঙ্গে বিভিন্ন পেশার মানুষ জড়িত। শিক্ষকরা নিজেরাই প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত। এটা খুবই লজ্জার, যখন দেখি এক শ্রেণির শিক্ষকও প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451