বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সাভারে এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

পার্বতীপুরে সংখ্যালঘুু পরিবারের বসতবাড়ি দখলের চেষ্টার অভিযোগ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ১ এপ্রিল, ২০১৮
  • ২৬৫ বার পড়া হয়েছে

আব্দুল্লাহ আল মামুন, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি।
দিনাজপুরের পার্বতীপুরে গাঁয়ের জোরে এক সংখ্যালঘু পরিবারের বসত বাড়ী দখলের
চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার মনমথপুর ইউনিয়নের দেগলাগঞ্জ বাজারের চেনা
ঠাকুর শীলের ছেলে সন্তোষ কুমার শীল গত ১৪মার্চ পার্বতীপুর মডেল থানায় তার
প্রতিবেশী নজরুল কাজী, নুর ইসলাম কাজী, মিজান কাজী, বাদল কাজী ও তাদের পিতা
কাজী কুতুব উদ্দীনসহ ৫ জনের বিরুদ্ধে লিখিত এ অভিযোগ করেন।
অভিযোগে জানা যায়, ২০১৪সালে তাজনগর মৌজার জেএল নম্বর ৮ দাগ নং ৯৮০ খতিয়ান
৪৬২ তফসিলের দুই দশমিক তিন আট শতক জমির মধ্যে ৪০শতক জমি সন্তোষ ঠাকুর তার
জ্ঞাতি ভাই রামপ্রসাদ ঠাকুরের কাছ থেকে ক্রয় সুত্রে মালিকানা লাভ করেন। সেই থেকে ওই
জমিতে বাড়ি নির্মান করে বাবা চেনা ঠাকুরসহ পরিবারের অন্যান্য সদস্যরা বসবাস
করে আসছেন। এ জমির মালিকানা দাবী করে নজরুল কাজী, নুর ইসলাম কাজী, মিজান
কাজী ও বাদল কাজী ২০১৫সালে দিনাজপুরের সিনিয়র সহকারী জজ আদালতে মামলা (নং
৮/১৫) করেন। কিন্তু মহামান্য আদালত গত তারিখে মামলাটি খারিজ করে দেন। এ ঘটনার পর
থেকে প্রতিপক্ষের লোকজন লাঠিসোটা ও গায়ের জোরে তাদের বসতভিটে থেকে উচ্ছেদের
চেষ্টা করতে থাকে। গত ১৪ মার্চ ২০১৮ অভিযুক্ত ব্যক্তিগণ লাঠিসোটা ও ভাড়াটে লোকজন
নিয়ে তাদের বসত ভিটায় খুটি গেড়ে আরেকদফা দখলের চেষ্টা চালায়। এ দফায়
প্রতিবেশীদের সহযোগীতায় ঘটনাস্থল থেকে তাদের সরিয়ে দেয়া হয়। তবে ভবিষ্যতে যে
কোন মুহূর্তে বিবাদী পক্ষ বসতবাড়িতে হামলা চালিয়ে আবারও তাদের উচ্ছেদের চেষ্টা
চালাতে পারে। এ শংকায় সন্তোষ ঠাকুর শীল পার্বতীপুর মডেল থানায় অভিযোগ দায়ের
করেন। গত রোববার সকালে সরেজমিন ঘটনাস্থলে গেলে, সংখ্যালঘু পরিবারের গৃহবধু পপি
রানী (২৬) কান্নজড়িত কন্ঠে বলেন “বাবু তোমরা হামার দিকে না তাকাইলে হামার বাড়ি
ওরা দখল করি নিবে। আমি মেয়ে মানুষ খোলা যায়গায় গোসল করতে হয়, গোসলের যায়গা
ঘিরে দিতে গেলেও ওরা বাঁধা দেয়। আর কতদিন খোলা আকাশের নিচে স্নান
কোরমো?” এ ব্যাপারে প্রতিপক্ষ নজরুল কাজীর সাথে যোগাযোগ করা হলে তিনি
সন্তোষ ঠাকুর শীলের সাথে জমির মালিকানা নিয়ে তাদের পরিবারের বিরোধের
কথাস্বীকার করে দাবী করেন, বর্ণিত তফসিলের দুই দশমিক তিন আট একর জমি সিএস
রেকর্ডে আমার দাদা কাজী ছমির উদ্দীনের নামে রয়েছে। এ জন্য আমরা আদালতে মামলা
করেছি। মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আমরা ওই জমিতে কোন ঘর-দোর তুলতে দিবো
না বলেও তিনি জানান। এ ব্যাপারে পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
হাবিবুল হক প্রধান সন্তোষ ঠাকুর শীলের তার বাড়িতে হামলা ও উচ্ছেদের চেষ্টার লিখিত
অভিযোগ পাওয়ার কথা স্বীকার করেছেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451