বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

পু‌লিশের সক্ষমতা ও দক্ষতা বৃ‌দ্ধিতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ৩১ মার্চ, ২০১৮
  • ২৫৯ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিন ডটকম ঃ- 

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বাংলাদেশে যড়যন্ত্রের অভাব নেই। আমরা কখনো বলিনি আমরা জঙ্গি একেবারে নির্মূল করেছি। যড়যন্ত্র এখনো চলছে। অনেকে জঙ্গিবাদের উত্থানের চেষ্টা চালাচ্ছেন কিন্তু এদেশের মানুষ জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ পছন্দ করে না। তাদের আশ্রয় প্রশ্রয় দেয় না। সে জন্য আর কখনো জঙ্গিবাদ মাথা চাড়া দিয়ে উঠতে পারবে না। আমাদের আইনশৃঙ্খলা বাহিনী সব সময় তৎপর রয়েছে।

আজ শ‌নিবার সাতক্ষীরার দেবহাটা থানার নব‌নি‌র্মিত ভবন উদ্বোধন উপলক্ষে স্থানীয় বি‌পিএম পাইলট স্কুল মাঠে আয়ো‌জিত সু‌ধি সমাবেশে প্রধান অতি‌থির বক্তব্যে এ কথা বলেন।

কোনো মানুষ যেন থানায় এসে সেবা ব‌ঞ্চিত না হয় উল্লেখ করে তিনি পুলিশের উদ্দেশে বলেন, ১০ বছর আগের পু‌লিশ আর এখনকার পু‌লিশ এক নয়। পু‌লিশের সক্ষমতা ও দক্ষতা বৃ‌দ্ধিতে কাজ করছে সরকার।

তিনি বলেন, বর্তমান সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দেখাচ্ছে। খুব দ্রুত মাদক আইন সংশোধন করা হবে এবং গণমাধ্যমে মাদক ব্যবসায়ী এবং গডফাদারদের ছবি প্রকাশ করে তাদের সামাজিকভাবে বয়কটের ব্যবস্থা করা হবে।

এ সময় আরো বক্তব্য রাখেন, সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য মুস্তফা লুৎফুল্লাহ, সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি, সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য ডা. আ ফ ম রুহুল হক, সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য স ম জগলুল হায়দার, জেলা আওয়ামী লীগের সভাপতি মুনছুর আহমেদ প্রমুখ।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451