শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ডোমার ও ডিমলায় শিলা বৃষ্টিতে ফসল ও ঘড় বাড়ীর ব্যাপক ক্ষতি ।

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ৩০ মার্চ, ২০১৮
  • ২৬১ বার পড়া হয়েছে

 

 

নীলফামারী জেলা প্রতিনিধি॥ নীলফামারীর জলঢাকা, ডোমার ও ডিমলায় শিলা বৃষ্টিতে ঘড়
বাড়ীসহ ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। নীলফামারী জেলা প্রশাসক খালেদ রহীম বিষয়টি
নিশ্চিত করেছেন। শুক্রবার (৩০ মার্চ) সকালের দিকে জেলার ডোমার ও ডিমলায় ১২ টি
ইউনিয়নের প্রায় ৩৫০ বসত ঘরের টিনের চাল শিলার আঘাতে ফুটো হয়ে গেছে। এ
ছাড়া, ডিমলায় শিলা বৃষ্টিতে ৩জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে।ডোমারের
ক্ষতিগ্রস্থ ইউনিয়ন গুলো হলো, কেতকিবাড়ী, গোমনাতী, ভোগডাবুড়ি, বামনিয়া ও
পাঙ্গা মটুকপুর।এদিকে, ডিমলার উল্লেখিত ক্ষতিগ্রস্ত ইউনিয়ন গুলো হলো- ডিমলা সদর,
বালা পাড়া, পশ্চিম ছাতনাই, পূর্ব ছাতনাই, গয়াবাড়ী,নাউতারা,খালিশা চাপানী,
টেখাখড়িবাড়িও খগাখড়িবাড়ী।
জেলা কৃষি বিভাগের তথ্যমতে, হঠাৎ ভারী শিলা বৃষ্টির কারনে জেলার ডোমার ও ডিমলা
উপজেলায় ভুট্রা, মরিচ, পেঁয়াচ, বোরো ক্ষেতসহ অন্যান্য ফসল ও বাড়ী ঘরের ব্যাপক ক্ষতি
হয়েছে।
শিলা বৃষ্টির সময় মাঠ থেকে বাড়ী ফেরার পথে ডিমলার বালাপাড়া ইউনিয়নের চিত্তরঞ্জন,
মিনা বেগম ও রমজান আলী নামের তিনজন গুরুতর আহত হয়েছে। আহতদের স্থানীয়ভাবে
চিকিৎসা দেয়া হয়েছে।
অপরদিকে, জেলার জলঢাকা উপজেলার গোলনা, শিমুলবাড়ী, মিরগঞ্জ ইউনিয়নে ও সৈয়দপুরে
হালকা ও মাঝারী ধরনের শিলা বৃষ্টি হয়েছে।নীলফামারী জেলা প্রশাসক খালেদ রহীম বলেন,
প্রত্যেকটি উপজেলার নির্বাহী কর্মকর্তাকে সরেজমিনে পরিদর্শন করে সঠিক তথ্য ও
ক্ষতিগ্রস্থ কৃষকের তালিকাও করতে বলা হয়েছে।একই কারনে দীর্ঘক্ষন বিদ্যুৎ বিচ্ছিন্ন
হযে পড়ে ওইসব এলাকা ।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451