সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

উন্নয়ন অব্যাহত রাখতে দুর্নীতিকে সম্মিলিতভাবে প্রতিরোধ করতে হবে

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৯ মার্চ, ২০১৮
  • ২৬৮ বার পড়া হয়েছে

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, উন্নয়নের ধারা ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে হলে দুর্নীতিকে সম্মিলিতভাবে সর্বোচ্চ শক্তি দিয়ে প্রতিরোধ করতে হবে। তিনি বলেন, দুর্নীতি দমন কমিশনের একার পক্ষে প্রত্যাশিত মাত্রায় দুর্নীতি নিয়ন্ত্রণ, প্রতিরোধ কিংবা সমাজে সততা ও নিষ্ঠাবোধ সৃষ্টি করা পরিপূর্ণভাবে সম্ভব নয়। এক্ষেত্রে দেশের সর্বস্তরের মানুষের অকুণ্ঠ এবং দ্ব্যর্থহীন সমর্থনের কোনো বিকল্প নেই।

‘বন্ধ হলে দুর্নীতি, উন্নয়নে আসবে গতি’- এই প্রতিপাদ্য নিয়ে শুরু হওয়া ‘দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ-২০১৮’-এর তৃতীয় দিনে আজ বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে দুর্নীতি বিরোধী মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

কমিশনের কর্মকর্তা-কর্মচারী, আইনজীবী, বিএনসিসির সদস্য, গার্লস গাইড, সাংবাদিকসহ বিভিন্ন স্তরের প্রতিনিধিগণ এ মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

ইকবাল মাহমুদ বলেন, দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ পালনের মূল উদ্দেশ্য হলো দুর্নীতির বিরুদ্ধে গণসচেতনতা বৃদ্ধি করে সর্বস্তরের মানুষকে দুর্নীতি বিরোধী সামাজিক আন্দোলনে উদ্বুদ্ধ করা।

মানববন্ধনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কমিশনার এ এফ এম আমিনুল ইসলাম, সচিব ড. মো. শামসুল আরেফিন, মহাপরিচালক (প্রতিরোধ) মো. জাফর ইকবাল, মহাপরিচালক (লিগ্যাল) মো. মঈদুল ইসলাম, মহাপরিচালক (তদন্ত) মো. মোস্তাফিজুর রহমান, মহাপরিচালক (বিশেষ তদন্ত) মো. জয়নুল বারী, মহাপরিচালক (মানিলন্ডারিং) মো. আতিকুর রহমান খান, মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মাদ মুনীর চৌধুরী প্রমুখ।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451