শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আশুলিয়ায় তিতাস গ্যাস এর অবৈধ সংযোগে প্লাষ্টিকের পাইপ বিপদজনক!

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৯ মার্চ, ২০১৮
  • ২১৫ বার পড়া হয়েছে

 নিজস্ব প্রতিবেদকঃ ঢাকার সাভার উপজেলার আশুলিয়া থানার বিভিন্ন এলাকায় তিতাস এর গ্যাস লাইন থেকে হাজার হাজার অবৈধ সংযোগ নিয়ে ব্যবহার করছে অনেক বাসা বাড়ির মালিকরা। তাদের কাছে এ বিষয়ে জানতে চাইলে তারা বলেন, ৫০ থেকে ৬০ হাজার টাকার বিনিময়ে এক একটা সংযোগ নেয়া হয়েছে। বুধবার বিকাল সাড়ে ৫ টার দিকে আশুলিয়ার জামগড়া মধ্যপাড়া এলাকার একটি অবৈধ সংযোগের তথ্য পেয়ে সেখানে গিয়ে কেঁচু খুড়তে সাপের সন্ধান পাওয়া যায়, স্থানীয়রা জানান, প্লাষ্টিকের পাইপ দিয়ে মীর শাহজাহান আলী ওরফে লেবু মিয়ার বাড়িতে গ্যাস সংযোগ ব্যবহার করা হচ্ছে, সেখানে গিয়ে সাংবাদিকরা লেবু মিয়ার কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি উপর মহলের ম্যানেজ করে এই সংযোগ চালাচ্ছে বলে অনেকের পরিচয় দিয়ে সাংবাদিকদের সঙ্গে খারাপ ব্যবহার করে বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে আশুলিয়া থানা পুলিশকে জানানো হয়েছে, পুলিশ বলছেন, দোষী ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। উক্ত ব্যাপারে সাভার তিতাসগ্যাস অফিসের দায়িত্বপাপ্ত প্রশাসন মোঃ সিদ্দিকুর রহমানের সাথে যোগাযোগ করতে মোবাইল ফোন করার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি। এর কিছুদিন আগে সিদ্দিকুর সাংবাদিকদের জানান, তিতাস গ্যাস কোম্পানি নিয়মিত অভিযান পরিচালনা করে হাজার হাজার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করেছেন। তথ্য পেলে তারা দোষী ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানিয়েছেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451