বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

কক্সবাজারের উজানটিয়া বঙ্গবন্ধু গোল্ডকাপ স্কুল ফুটবলে চ্যাম্পিয়ন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৯ মার্চ, ২০১৮
  • ৩১৪ বার পড়া হয়েছে

ক্রীড়া প্রতিবেদক : বঙ্গবন্ধু গোল্ডকাপ ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে কক্সবাজারের পেকুয়ার পূর্ব উজানটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ঝিনাইদহের শৈলকুপার দোহারো সরকারি প্রাথমিক বিদ্যালয়।

বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত বঙ্গবন্ধু গোল্ডকাপের ফাইনালে উজানটিয়া ২-১ গোলে পাবনার সাথিয়ার ভুলবাড়িয়া সরকারি প্রথমিক বিদ্যালয়কে পরাজত কর চ্যাম্পিয়ন হয়। টুর্নামেন্টে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ভুলবাড়িয়ার খেলোয়াড় শিহাব উদ্দিন।

একই মাঠে অনুষ্ঠিত বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপে টাইব্রেকারে দোহারো ৫-৪ গোলে ময়মনসিংহের নন্দাইলের পাঁচরুখী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে শিরোপা জিতে নেয়। মূল পর্বের লড়াই ১-১ গোলে ড্র ছিলে। টুর্নামেন্টে সেরা খেলোয়াড় নির্বাচিত হন রংপুরের ভুরুঙ্গামারির সাওরালিকা পারভিন। খেলা শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

চ্যাম্পিয়ন দলের কোচ ও প্রত্যেক খেলোয়াড়কে দেয়া হয়েছে ১০ হাজার করে অর্থ পুরস্কার। সেই সঙ্গে দলগতভাবে ট্রফি ছাড়াও দেয়া হয়েছে এক লাখ টাকার আর্থিক পুরস্কার। রানার্স-আপ দলের খেলোয়াড়রা পেয়েছেন সাড়ে সাত হাজার টাকার অর্থ পুরস্কার এবং দলগতভাবে ৫০ হাজার টাকা। এ ছাড়া সেরা খেলোয়াড় ২৫ হাজার এবং সর্বোচ্চ গোলদাতা সমান পরিমাণ অর্থ পুরস্কার লাভ করেছে।

সর্বাধিক দলের অংশগ্রহণে বিশ্বের সর্ববৃহৎ এই টুর্নামেন্টের বালক বিভাগে ৬৪ হাজার ৬৮৮ জন এবং বালিকা বিভাগে ৬৪ হাজার ৬৮৩ জন খেলেয়াড় অংশগ্রহণ করে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451