বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সাতক্ষীরা জেলা যুবলীগের আহ্বায়ক গ্রেপ্তার

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ২৭ মার্চ, ২০১৮
  • ২৪৪ বার পড়া হয়েছে

সাতক্ষীরা জেলা যুবলীগের আহ্বায়ক আব্দুল মান্নানকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার গভীর রাতে সাতক্ষীরা সদর থানা পুলিশ খুলনা শহরের এক‌টি বা‌ড়ি থেকে তাকে গ্রেপ্তার করে। স্বাধীনতা দিবসের আলোচনা সভায় হামলার ঘটনায় পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।

জানা গেছে, ২৬ মার্চ সাতক্ষীরা শহরের শহীদ আলাউদ্দিন চত্বরে পৌর আওয়ামী লীগের স্বাধীনতা দিবসের কর্মসূচিতে জেলা যুবলীগের আহ্বায়ক আব্দুল মান্নানের নেতৃত্বে হামলা চালানো হয়। এতে যুবলীগ ও ছাত্রলীগের বেশ কয়েকজন আহত হন। পরে সোমবার রাতে আওয়ামী লীগ নেতা জয়নুল আবেদীন জোসি বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় একটি মামলা দায়ের করেন।

এ বিষয়ে সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার কে এম আরিফুল হক সাংবাদিকদের জানান, মোবাইল কল ট্রাকিং করে জেলা যুবলীগের আহ্বায়ক আব্দুল মান্নানকে খুলনার একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিষয়ে কী ব্যবস্থা নেওয়া হবে তা পরে জানানো হবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451