রামগঞ্জ প্রতিনিধি :
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার পশ্চিম নোয়াগাঁও জামে মসজিদ সংলগ্ন কালা মেস্ত্ররী
বাড়ির প্রবাসি এরশাদ হোসেনের মেয়ে ও নোয়াগাঁও নূরানী মাদ্রাসার তৃতীয়
জামাতের ছাত্রী নুশরাত জাহান নুশু (৮) কে অপহরণের ৪ দিন পর আজ সোমবার
কাঞ্চনপুর ইউপির ভ্রম্ম্যপাড়া গ্রামের ঠাকুর বাড়ির ব্রিজের নিছে জলাশয় থেকে
বস্তাবর্তি লাশ উদ্বার করেন পুলিশ।
জানাযায় সোমবার কাঞ্জনপুর ইউপির ভ্রাম্ম্যপাড়া গ্রামের ঠাকুর বাড়ির সামনে
ব্রিজের নিছে বস্তাবর্তী গলিত লাশ দেখতে পায় স্থানীয়রা। সংবাদ পেয়ে থানা
পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বস্তাবর্তি লাশ উদ্বার করেন। এ সময়ে নুশরাতের মা
রেহানা আক্তার,মামা জিয়াউল হক ঘটনাস্থলে উপস্থিত হয়ে নুশরাতের পরনের
জামা,সেলোয়ার ও গলায় হার দেখে সনাক্ত করেন। শুক্রবার জুমার নামাজের শেষে শিশু
নুশরাত জাহান দুপুরে বাড়ির সামনে খেলতে গিয়ে অপহরণকারীরা নিয়ে যায়। এ
সংবাদ ছড়িয়ে পড়লে নুশরাতের স্বজনেরা প্রশাসণকে অবহিত করে স্বজনদের বাড়ি
সহ উপজেলা ব্যাপী মাইকিং,ফেসবুকে অপহৃতা নুশরাতের ছবি সহ ভাইরাল হয়।
নুশরাত অপহরণের সংবাদে তার পিতা এরশাদ হোসেন আজ সোমবার ভোরে বিদেশ
থেকে বাড়ি ফেরে সংজ্ঞাহীন হয়ে পড়ে রয়েছে।
পুলিশ জানান নুশরাতের গলায় আত্ম হত্যার দাগ রয়েছে।
স্থানীয়রা জানান দুর্বৃত্তরা নুশরাতকে অপহরণ পর ধর্ষণ করে হত্যা করেন।
লাশ উদ্বার কারী তদন্তকারী অফিসার এসআই পংকজ জানান শিশু নুশরাতের লাশ উদ্বার
করে ময়না তদন্তের জন্য জেলা মর্গে প্রেরণ করা হয়।