মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ফেসবুকে ‘BFF’ গুজব

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ২৩ মার্চ, ২০১৮
  • ৫৬৮ বার পড়া হয়েছে

ফেসবুক অ্যাকাউন্ট নিরাপদ কিনা তা যাচাই করতে ‌‘বিএফএফ (BFF)’ লিখে পোস্ট বা কমেন্ট করতে বলা হচ্ছে কয়েকদিন ধরে। ‌‘বিএফএফ’ লেখার পর রঙ সবুজ হলে বলা হচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট নিরাপদ এবং সবুজ না হলে অ্যাকাউন্ট বিপদজনক বলে পাসওয়ার্ড পরিবর্তন করতে বলা হচ্ছে। এটি আসলে একটি গুজব এবং এ সংবাদের কোনো ভিত্তি নেই। খবর টেক নাভের।

প্রযুক্তি বিশ্লেষকদের মতে, ‘বিএফএফ’ হল ফেসবুকের একটি বিশেষ ফিচার যাকে টেক্সট ডিলাইট বলা হয়। ‘বিএফএফ’ এর পূর্ণরুপ বেস্ট ফ্রেন্ড ফরএভার। ফেসবুকের এমন আরও অনেক টেক্সট ডিলাইট শব্দ আছে যেমন, ‘Congrats’ বা ‘Congratulation’, ‘best wishes’, ‘xoxo’ ইত্যাদি।। এসব শব্দের জন্য ফেসবুক বিভিন্ন অ্যানিমেশন তৈরি করে ফলে ব্যবহারকারীরা বিভিন্ন রঙ দেখতে পায়। এই লেখাগুলোর ওপর ক্লিক করলে বিভিন্ন রঙের সঙ্গে ফুল, বেলুন ও ভালোবাসার ইমোসহ নানা অ্যানিমেশন ভেসে ওঠে।

তাই ফেসবুকে ‘বিএফএফ’ লেখার পর সেটি সবুজ হয়ে যাওয়া মানে আপনার অ্যাকাউন্টটি নিরাপদ কিনা ঝুঁকিপূর্ণ তার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। মার্ক জুকারবার্গের ছবি ব্যবহার করে এ বিষয়ে গুজব ছড়ানো হচ্ছে।

পাঁচ কোটি ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য অপপ্রচারের অভিযোগে সাম্প্রতিক সময়ে ফেসবুক কিছুটা সংকেটর মধ্য দিয়ে যাচ্ছে। ফেসবুকের এই সংকটকে পুঁজি করে কেনো কুচক্রী মহল এমন গুজব ছড়াচ্ছে বলে ধারণা করা হচ্ছে। তাই এটা নিয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন প্রযুক্তি বিশ্লেষকরা।

 

FB


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451