মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

চট্টগ্রাম বন্দরের স্ক্যানার অপারেটরদের পদত্যাগের হুমকি : প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ২৩ মার্চ, ২০১৮
  • ৪০৯ বার পড়া হয়েছে
চট্টগ্রাম প্রতিনিধি ;-

চট্টগ্রাম বন্দরে স্থাপিত স্ক্যানার মেশিনের ৬০ জন অপারেটর এবং কর্মকর্তা, কর্মচারি তাদের চাকরি নিয়মিত করার দাবি জানিয়েছেন। অন্যথায় তারা একযোগে পদত্যাগ ও আন্দোলনের হুমকি দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তারা এ ঘোষণা দেন। এ সময় আমদানি পণ্য ও কন্টেইনার স্ক্যানিং ও রেডিয়েশন পরীক্ষায় দক্ষতা অর্জনকারী কর্মীদের পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন কাটানোর অনিশ্চয়তা দূর করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সিস্টেম অপারেটর মো. জামাল উদ্দিন ভুঁইয়া বলেন, নয় বছর ধরে আমরা কর্মরত আছি। কাস্টমস কর্তৃপক্ষ নতুন টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে পরবর্তী অপারেটর নিয়োগ করতে যাচ্ছে যাতে অভিজ্ঞ জনবল নিয়োগের বাধ্যবাধকতা নেই।

তিনি বলেন, কাস্টমস হাউসে চট্টগ্রামের কিছু স্বার্থান্বেষী মহল যাচাই-বাছাই ছাড়া একটি প্রতিষ্ঠানকে এমনভাবে নিয়োগ দিচ্ছে যা বাস্তবায়ন হলে একটি মহল বা কতিপয় অসাধু ব্যক্তির স্বার্থ হাসিল হবে।

সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, এ বিষয়ে ২০১৭ সালের ১৪ ডিসেম্বর হাইকোর্টে রিট করা হয়েছে যা বিচারাধীন রয়েছে। এরপরও ওই মহল কোনো বাধা বিপত্তি না মেনে সরকারের টেন্ডার প্রক্রিয়ার দিক নির্দেশনা আছে তার তোয়াক্কা না করে নিজ প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দেবার পাঁয়তারায় লিপ্ত রয়েছে।

সংবাদ সম্মেলনে আরো বলা হয়, রাষ্ট্রের অর্থ ব্যয়ে প্রশিক্ষণ দিয়ে সংশ্লিষ্ট কাজের জন্য তৈরি করার পর আমাদের বাদ দিয়ে নতুন অনভিজ্ঞ লোকবল দিয়ে স্ক্যানিং মেশিনের মতো স্পর্শকাতর মেশিনগুলো পরিচালনার উদ্যোগ নেওয়া হচ্ছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মিজানুর রহমান চৌধুরী মিল্টন, বদরুল আহমদ সিদ্দিকী, সালাউদ্দিন আহমদ, জাহেদুল আলম, কাদের সোবহান, মিজানুর রহমান, সোহেল রানা, আনোয়ার হোসেন, সুবীর মিত্র, অলীক দেওয়ান প্রমুখ।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451